× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজ থেকে যুক্তরাষ্ট্রে ব্ল্যাক ওয়ার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ মার্চ ২০২৩ ১৪:৪৭ পিএম

আজ থেকে যুক্তরাষ্ট্রে ব্ল্যাক ওয়ার

দেশের আলোচিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’। এর সিক্যুয়েল হিসেবে নির্মিত হয়েছে ‘ব্ল্যাক ওয়ার’। ছবিটি গেল বছরে মুক্তি পায়। বেশ ভালোই দর্শক টেনেছিল বিগ বাজেটের সিনেমাটি। এবার এ সিনেমা দিয়ে বিদেশের দর্শকের সামনে হাজির হচ্ছেন পুলিশ অফিসার চরিত্রের আরিফিন শুভ। ছবির পরিচালক সানী সানোয়ার জানিয়েছেন, রোজার ঈদ কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে সিনেমাটি। আজ ৩১ মার্চ থেকেই দেশটির বেশকিছু শহরে সিনেমাটি মুক্তি পাবে। ঈদ উপলক্ষে চলবে মাসব্যাপী।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রে ছবিটি মুক্তির সব প্রস্তুতি সম্পন্ন করেছে পরিবেশনা সংস্থা বায়োস্কোপ ফিল্মস। ব্ল্যাক ওয়ার ছবির কাহিনিকার, পরিচালক ও প্রযোজক সানী সানোয়ার বলেন, ‘আজ যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরে মুক্তি দেওয়া হচ্ছে। পরবর্তীতে ঈদ উপলক্ষে সব গুরুত্বপূর্ণ শহরে মুক্তি পাবে। একই ডিস্ট্রিবিউটর কানাডা ও মধ্যপ্রাচ্যে মুক্তির জন্য সব প্রস্তুতি গ্রহণ করেছে।’

ডিস্ট্রিবিউশন এজেন্সির দুই কর্ণধারের একজন নওশাবা রুবনা রশীদ। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র-কানাডা দর্শকদের জন্য উপযোগী সিনেমা বেছে নিয়ে এসে আমরা মুক্তি দিয়ে থাকি। তাই আমাদের প্রতি এ অঞ্চলের দর্শকদের আস্থা ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে, যার প্রতিফলন ঘটছে থিয়েটারে দর্শকসংখ্যা বৃদ্ধির মাধ্যমে।’

পুলিশ অ্যাকশন থ্রিলারটিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। কপ ক্রিয়েশন প্রযোজিত ‘মিশন এক্সট্রিম’-এর দুটি পর্বই সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। চলতি বছর ১৩ জানুয়ারি এটি বাংলাদেশে মুক্তি পায়। এরপর ১০ ফেব্রুয়ারি মুক্তি পায় অস্ট্রেলিয়ায়।

ব্ল্যাক ওয়ারে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, খালিদুর রহমান রুমী, ইমরান সওদাগর, খসরু পারভেজ প্রমুখ। একটি গানে চিত্রনায়িকা ববি হকের বিশেষ উপস্থিতি রয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা