× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিরলেন কীর্তি সুরেশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ মার্চ ২০২৩ ১৪:৩৯ পিএম

আপডেট : ৩১ মার্চ ২০২৩ ১৪:৪০ পিএম

ফিরলেন কীর্তি সুরেশ

দক্ষিণের জনপ্রিয় তারকা অভিনেত্রী কীর্তি সুরেশ। অভিনয় আর গ্ল্যামার দিয়ে দর্শকের মন জয় করে নিয়েছেন। উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসাসফল সিনেমা। অনেকটা সময় ধরেই যেন ম্লান হয়ে আছেন। খুব একটা আলোচনায় আসেন না। সোশ্যাল মিডিয়ায়ও তার উপস্থিতি খুব একটা সরব নয়।

তবে সব নীরবতা কাটিয়ে পর্দা কাঁপাতে ফিরছেন তিনি। কীর্তি তার ভক্তদের মন ভরাতে নতুন সিনেমা নিয়ে হাজির। গতকাল ৩০ মার্চ ভারতে মুক্তি পেয়েছে নায়িকার নতুন সিনেমা। নাম ‘দাসারা’।

অ্যাকশন-অ্যাডভেঞ্চার ধাঁচের গল্পে দাসারা নির্মাণ করেছেন দেবুতন্ত শ্রীকান্ত ওড়েলা। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নানি। তার নায়িকা হিসেবেই পর্দা মাতাবেন কীর্তি সুরেশ। এরই মধ্যে ট্রেলার ও গানে দুই তারকার রসায়ন আলোচনার জন্ম দিয়েছে। এ জুটিকে বেশ পছন্দ করছেন দুই তারকার ভক্তরা।

ছবিটি তেলেগুর পাশাপাশি হিন্দি, তামিল, মালয়ালম ও কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে। গল্পে দেখা যায় সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করা নানি ও কীর্তি সুরেশ ছোটবেলার বন্ধু। তাদের বন্ধুত্বের সম্পর্কে আরও অনেকে রয়েছেন। যাদের মধ্যে কীর্তি সুরেশ বাদে সবাই মদে আসক্ত। যার ফলে অপরাধের সঙ্গেও কমবেশি যুক্ত সবাই। হঠাৎ পরিবার থেকে কীর্তির বিয়ে ঠিক করা হয়। বিয়ের দিন রাতেই কীর্তির স্বামী মার্ডার হয়। এরপর বিধবা কীর্তির কপালে কী আছে? সেসব প্রশ্ন নিয়েই এগিয়ে যাবে সিনেমাটির গল্প।

দাসারার ট্রিজার ইতোমধ্যে সবার নজর কেড়েছে। বলিউডের বেশ কিছু বিশ্লেষকের মতে এ সিনেমাটি তামিল ইন্ডাস্ট্রিতে নতুন ইতিহাস করতে যাচ্ছে। বিশেষ করে গনতা নবীন বাবু, যাকে তেলেগু সিনেমায় সবাই নানি নামে চেনে তাকে এ সিনেমা দিয়ে নতুন করে আবিষ্কার করবেন দর্শক। মেগাস্টার আল্লু অর্জুন, রামচরণ, জুনিয়র এনটিআর ও মহেশ বাবুদের পর নতুন মেগাস্টার ধরা হচ্ছে তাকেই।

বিগ বাজেটের এ সিনেমা নিয়ে দারুণ আশাবাদী নায়িকা কীর্তি সুরেশ। সোশ্যাল মিডিয়ায় সিনেমাটির প্রচারে সরব আছেন তিনি। ভক্ত-অনুরাগীদের আমন্ত্রণ জানাচ্ছেন হলে গিয়ে দাসারা উপেভাগ করতে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা