× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শর্টফিল্মে সাকিব!

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ মার্চ ২০২৩ ১৩:৫১ পিএম

শর্টফিল্মে সাকিব!

দেশের সুপারস্টার ক্রিকেটার সাকিব আল হাসান। আয়ারল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে তিনি দুর্দান্ত ফর্ম পার করছেন বল ও ব্যাট হাতে। সর্বশেষ ২৯ মার্চের ম্যাচে হয়েছেন ম্যান অব দ্য ম্যাচও। এভাবে ২২ গজের খেলাটিতে প্রায়ই নানা চমক দিয়ে থাকেন সাকিব। বাংলার সেরা ক্রিকেটার এবার নতুন চমক নিয়ে আসছেন। এপ্রিলের মাঝামাঝি ভক্তদের জন্য চমকটি নিয়ে আসছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

সম্প্রতি একটি শর্টফিল্মের শুটিং করতে দেখা গেছে তাকে। এপ্রিলের মাঝামাঝি এ শর্টফিল্ম রিলিজ হবে বলে আশা করা হচ্ছে। এই রমজানে শর্টফিল্মের মাধ্যমে মানুষের জন্য নতুন বার্তা দেবেন সাকিব। সাকিব আল হাসান তার সাফল্য ও পরিশ্রমী স্বভাবের জন্য পরিচিত। তিনি ক্রিকেটের মতো পরিবার ও ভক্তদের ভালোর জন্যও নিজেকে উৎসর্গ করেন। সাকিবের এ উদ্যমী মনোভাব তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে এবং সাফল্যের সোনার হরিণ তার কাছে ধরা দিয়েছে। অধিনায়ক হিসেবে ব্যাক-টু-ব্যাক টি-টোয়েন্টি সিরিজ জয়, এক নম্বর অলরাউন্ডার হিসেবে শীর্ষস্থান অর্জন কিংবা ব্যক্তিগত জীবনে একজন দায়িত্বশীল মানুষÑ সব ক্ষেত্রেই সাকিব একজন চ্যাম্পিয়ন এবং সবার জন্য অনুপ্রেরণার এক উৎস।

বর্তমানে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে সাকিব একটি বিশেষ শর্টফিল্মের শুটিং করছেন, যা এপ্রিলের মাঝামাঝি ভক্তদের জন্য একটি বার্তাসহ প্রকাশ হবে বলে মনে করছেন এই ক্রিকেটারের ঘনিষ্ঠজনেরা। এ শর্টফিল্মের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সবাই।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা