× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জায়ান মালিকের প্রেমিকা এখন সেলেনা গোমেজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ মার্চ ২০২৩ ১৭:৪৮ পিএম

জায়ান মালিকের প্রেমিকা এখন সেলেনা গোমেজ

বিশ্ব সংগীত অঙ্গনের বড় দুই নাম জায়ান মালিক ও সেলেনা গোমেজ। ব্যক্তিজীবনে দুজনেরই সম্প্রতি  হয়েছে বিচ্ছেদ। বেশকিছুদিন একাকীত্ব থাকার পর এবার দুজনেই দুজনের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়েছেন। করছেন চুটিয়ে প্রেম।                  

সম্প্রতি সংগীত শিল্পী জায়ান মালিক ও সেলেনা গোমেজকে নিউইয়র্ক সিটির এক রেস্তোরাঁয় ডিনার করতে দেখা যায়। সেখানে তারা দুজন একে অপরের সঙ্গে বেশ একান্ত সময় কাটান। দুজন দুজনকে চুমু খেতেও দেখা গেছে। যার একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্মে ভাইরাল হয়। তারপরই দুজনের প্রেমের সম্পর্ক নিয়ে শুরু হয় গুঞ্জন। 

সেলেনা-জায়ান দুজনের কেউই এখনো নিজেদের সম্পর্কের বিষয়ে মুখ খোলনেনি। এছাড়া পাপারাজ্জিদের এড়াতে ডিনার শেষে ভীর জমার আগে দ্রুত রেস্টুরেন্ট ত্যাগ করেন জায়ন-সেলেনা। 

গতবছরের শেষের দিকে জায়ান মালিকের সঙ্গে বিচ্ছেদ হয় ভিক্টোরিয়া ব্র্যান্ডের সুপার মডেল জিজি হাদিদের। এছাড়া জাস্টিন বিবারের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর বেশকিছু প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিলেন মার্কিন এই গায়িকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা