× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাই পল্লবীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৮ জুন ২০২২ ২২:৪৪ পিএম

সাই পল্লবী

সাই পল্লবী

আইনি জটিলতায় ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। সম্প্রতি এক সাক্ষাৎকারে কাশ্মিরী পণ্ডিতদের হত্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন সাই। এরপর নেটিজেনদের রোষের মুখে পড়েন এই অভিনেত্রী। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। হায়দরাবাদের সুলতান বাজার থানায় অভিযোগ দায়ের করেছেন বজরং দলের নেতারা।

বর্তমানে তার পরবর্তী সিনেমা ‘বীরতা পার্বম’-এর প্রচার করছেন সাই। এক সাক্ষাৎকারে বিবেক অগ্নিহোত্রীর বহুল আলোচিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমা নিয়ে প্রশ্ন করা হলে সাই পল্লবী বলেন, ‘কাশ্মীর ফাইলস সিনেমাতে দেখানো হয়েছে, কাশ্মীরি পণ্ডিতদের কীভাবে মারা হয়েছে। আপনি যদি এ ঘটনাকে ধার্মিক সংঘর্ষ হিসেবে নেন, তাহলে কিছুদিন আগেই এক মুসলিম চালককে গরু নিয়ে যাওয়ার অপরাধে মারধর করা হয়। আর তাকে দিয়ে জোর করে ‘জয় শ্রীরাম’ বলানো হয়। এ দুই ঘটনার মধ্যে পার্থক্য কোথায়? আমাদের সবার আগে ভালো মানুষ হতে হবে। আমরা যদি ভালো হই, তাহলে অন্যকে আঘাত করব না।’

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাক্ষাৎকারের ভিডিও দেখে আইনি মতামতের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা