× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরিচালক হিসেবে যাত্রা শুরু করলেন ডলি জহুর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ মার্চ ২০২৩ ১৩:০৭ পিএম

আপডেট : ৩০ মার্চ ২০২৩ ১৩:০৭ পিএম

পরিচালক হিসেবে যাত্রা শুরু করলেন ডলি জহুর

বাংলাদেশের নন্দিত অভিনেত্রী ডলি জহুর। মঞ্চ, নাটক ও সিনেমা সবখানেই অভিনয়ের মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। বিশেষ করে নাটক-সিনেমায় মায়ের ভূমিকায় ডলি জহুর নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন জনপ্রিয় অভিনেত্রী হিসেবে। চলচ্চিত্রে দীর্ঘদিনের অবদানের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা। গেল ৯ মার্চ তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে এই সম্মাননা গ্রহণ করেন।

এটি পাওয়ার পর যেন কাজের প্রতি একনিষ্ঠতা, আগ্রহ আরও বেশিই যেন বেড়ে গেছে ডলি জহুরের। নতুন নতুন ধারাবাহিকে যেমন কাজ করছেন, কাজ করছেন ঈদকে ঘিরেও নাটকে। তবে দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথমবার পরিচালক হিসেবে যাত্রা করলেন তিনি। সেই সঙ্গে নাট্যকার হিসেবেও নাম লেখালেন তিনি। সম্প্রতি তিনি ‘দাঁড়কাক’ নামের টেলিফিল্ম নির্মাণ করেছেন। 

এপ্রিল মাসের প্রথম সপ্তাহে চ্যানেল আইতে এটি প্রচার হবে। টেলিফিল্মটি শেষ করে ভীষণ খুশি ডলি জহুর। তিনি এ প্রসঙ্গে বলেন, ‘‘দাঁড়কাক’ টেলিফিল্মটির গল্পটা নিয়ে আমার বেশ কিছুদিন ধরেই পরিকল্পনা ছিল। একটা কমফোর্ট জোনে আমি কাজটি করতে চেয়েছিলাম। আমি যখন চ্যানেল আইয়ের কাছে গল্পটি নিয়ে নির্মাণের আগ্রহ প্রকাশ করি, ভাবতে পারিনি এতটা অনুপ্রেরণা পাব। চ্যানেল আই পরিবারের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সেই সঙ্গে তানজিকা আমিন এবং নতুন অভিনেতা আসাজ জোবায়ের, তাদের কাছেও কৃতজ্ঞ আমি। 

পুরো ইউনিটের, বিশেষত আমার সহকারী হিসেবে যারা ছিল প্রত্যেকেই ভীষণ সহযোগিতা করেছে। জানি না দর্শকের কাছে কতটুকু ভালো লাগবে টেলিছবিটি। কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকেই নির্মাণের চেষ্টা করেছি।’ 

টেলিছবিটিতে অভিনয় করেছেন তানজিকা আমিন। তিনি বলেন, ‘এটা আমার সৌভাগ্য যে আমি আমাদের সবার প্রিয় ডলি মায়ের প্রথম পরিচালিত টেলিফিল্মে অভিনয় করতে পেরেছি। মা এত আন্তরিকতা নিয়ে এটি নির্মাণ করেছেন যে আশা করা যাচ্ছে এটি একটি ভালো কাজই হয়েছে। আমার অভিনয়জীবনের শুরু থেকেই আমি ডলি মায়ের কাছ থেকে ভীষণ সহযোগিতা পেয়ে আসছি। আমার মনে হয় টেলিছবিটি ভালো লাগবে দর্শকের।’

শিগগিরই টেলিফিল্ম ‘দাঁড়কাক’ চ্যানেল আইতে প্রচার হবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা