× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মার্ভেলে ১৫ বছর পর টেলর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ মার্চ ২০২৩ ১৩:০৯ পিএম

মার্ভেলে ১৫ বছর পর টেলর

হলিউড অভিনেত্রী লিভ টেলর। ১৫ বছর আগে ২০০৮ সালে ‘দি ইনক্রেডিবল হাল্ক’ সিনেমা দিয়ে মার্ভেলে নাম লেখান তিনি। এরপর মার্ভেলের বিভিন্ন সিরিজে হাল্ক চরিত্রটি থাকলেও ছিলেন না লিভ টেলর। তবে দীর্ঘ সময় পর আবারও মার্ভেলের ডেরায় ফিরছেন তিনি। দেখা যাবে মার্ভেলের জনপ্রিয় সিরিজি ‘ক্যাপ্টেন আমেরিকা : নিউ ওয়ার্ল্ড অর্ডার’ সিনেমায়।

সিনেমাটি ২০২৪ সালে বিশ্বব্যাপী মুক্তি পাবে। এ সিনেমা দিয়ে নতুন করে আবারও সুপারহিরোদের সঙ্গে দেখা যাবে তাকে। মার্ভেলে টেলরের অভিনয়ের বিষয়টি এমসিউ থেকে হলিউডভিত্তিক বেশকিছু গণমাধ্যমে নিশ্চিত করা হয়। যেখানে মার্ভেলের পক্ষ থেকে বলা হয়, ‘দীর্ঘদিন পর আবারও মার্ভেল পরিবারের সঙ্গে যুক্ত হয়েছেন লিভ টেলর। নতুনভাবে পরিবারে আবারও যুক্ত হওয়ার জন্য আপনাকে অভিনন্দন। আশা করি নতুন এ যাত্রায় আমাদের ভালো কিছু মুহূর্ত তৈরি হবে।’

ক্যাপ্টেন আমেরিকা : নিউ ওয়ার্ল্ড অর্ডার সিনেমায় লিভকে একজন সায়েন্টিস্টের চরিত্রে দেখা যাবে। চরিত্রের নাম বেট্টি রোস; যে এ সিরিজের জনপ্রিয় চরিত্র জেনারেল থাড্ডুসের মেয়ে।

ক্যাপ্টেন আমেরিকা : নিউ ওয়ার্ল্ড অর্ডার সিনেমাটি পরিচালনার দায়িত্বে আছেন জুলিয়াস ওনাহ। সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন অভিনেতা হ্যারিসন ফোর্ড ও অ্যান্থনি ম্যাকি। আরও অভিনয় করবেন সিরা হ্যাশ, ড্যানি রেমিরেজ, সেবাস্তিয়ান স্ট্যান, টিম ব্ল্যাঙ্ক, এমিলি ভ্যানক্যাম্প, কার্ল ল্যাম্বলি ও লিভ টেলর। সিনেমাটি ২০২৪ সালের ৩ মে আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি দেওয়া হবে।

প্রসঙ্গত, ‘ইন্ডিয়ানা জোন্স’ খ্যাত হ্যারিসন ফোর্ড আপাতত রস চরিত্রে দুটি ছবিতে থাকছেন। প্রথমটি হলো ক্যাপ্টেন আমেরিকা : নিউ ওয়ার্ল্ড অর্ডার। এ ছবিতে ওটিটির পর ক্যাপ্টেন আমেরিকা হিসেবে প্রথমবার বড় পর্দায় আবির্ভূত হবেন অ্যান্টনি ম্যাকি। এ ছাড়া সুপারভিলেনদের নিয়ে নির্মিত ‘থান্ডারবল্টস’ ছবিতে জেনারেল রস চরিত্রটি থাকছে। দুটো ছবিই ২০২৪ সালে মুক্তি পাবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা