× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুজোয় জোড়া সিক্যুয়াল নিয়ে আসছেন সৃজিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ মার্চ ২০২৩ ১৬:৪৫ পিএম

আপডেট : ২৮ মার্চ ২০২৩ ১৭:২২ পিএম

পুজোয় জোড়া সিক্যুয়াল নিয়ে আসছেন সৃজিত

যেকোনো উৎসবের আগে টলিপাড়ায় ছবি মুক্তির ভিড় জমে। বিশেষ করে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয়। গত কয়েক বছরে বাঙালি দর্শকদের হলমুখী করতে একত্রিত হয়েছেন একাধিক নির্মাতা ও প্রযোজনা সংস্থা। সে তালিকায় এবার ফের যুক্ত হচ্ছেন সৃজিত মুখার্জি। 

নতুন ছবি নিয়ে আসবেন সৃজিত। যদিও এ খবর অনেক আগেই শোনা গিয়েছিল। অবশেষে এসভিএফের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন তিনি। সঙ্গে এক বড় চমক নিয়ে আসছেন। তা হলো, এবার প্রথম পুলিশ ব্রহ্মাণ্ড বা কপ ইউনিভার্স তৈরি হচ্ছে এই পুজোতেই।  

নতুন করে আবারও '২২ শে শ্রাবণ' ও 'ভিঞ্চি দা' ছবির স্বাদ পেতে চলেছেন দর্শক। কারণ এই পুজোতেই আসছে এই দুই ছবির সিক্যুয়াল। 

দুটি ছবির গল্প এমনভাবে সাজানো হয়েছে, যেখানে প্রবীর রায় চৌধুরী (প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘২২শে শ্রাবণ’-এর বিখ্যাত চরিত্র) এবং বিজয় পোদ্দার (অনির্বাণ ভট্টাচার্য অভিনীত ‘ভিঞ্চি দা’-এর চরিত্র) হাত মিলিয়ে কাজ করবে। আর সেই উপলক্ষেই বাংলায় প্রথম পুলিশ ব্রহ্মাণ্ড বা কপ ইউনিভার্স তৈরি হচ্ছে এই পুজোতেই। 

সৃজিত মুখার্জির শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'এক্স প্রেম'। ছবির গান বা গল্প প্রশংসিত হলেও বক্স অফিসে সেভাবে সাড়া ফেলতে পারেনি এই ছবি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা