× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হঠাৎ দেখি আগুনের ফুলকি, দুই হাত দিয়ে আমার মুখ আটকাই : শারমিন আঁখি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৩ ১৫:১৮ পিএম

আপডেট : ২৮ মার্চ ২০২৩ ১৫:৪৯ পিএম

হঠাৎ দেখি আগুনের ফুলকি, দুই হাত দিয়ে আমার মুখ আটকাই : শারমিন আঁখি

ঠিক ৬০ দিন আগে মিরপুরে শুটিং সেটে বিস্ফোরণে আহত হয়ে ৩৫ শতাংশ ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে সংবাদ সম্মেলনে অভিনেত্রী শারমিন আঁখি বলেন, ‘আমি মেকআপ শেষ করে ওয়াশরুমে যাই। হঠাৎ দেখি আগুনের ফুলকি। দুই হাত দিয়ে আমার মুখ আটকাই। এরপর কিছু বুঝে ওঠার আগেই একটা বিস্ফোরণ ঘটে। নিজেকে আবিষ্কার করি বাথরুমের বাইরে অর্ধেক আর ভিতরে অর্ধেক দেহ।’

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৩০ মিনিটে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে সেদিন ঘটে যাওয়া বিস্ফোরণের বর্ণনা দেন এভাবে।

আঁখি বলেন, আমি এখানকার চিকিৎসকদের প্রতি অনেক কৃতজ্ঞ। তাদের সহযোগিতা না থাকলে আজ আমি আপনাদের সামনে কথা বলতে পারতাম না। তারা এখন পর্যন্ত আমাকে যে মানসিক সহযোগিতা এবং চিকিৎসা করেছেন তা অতুলনীয়। বিশেষ করে আল্লাহর রহমত ছাড়া আমি হয়তো বেঁচে ফিরতাম না।

বিস্ফোরণ ঘটনার রহস্য জানতে চাইলে তিনি বলেন, আমি মেকআপ শেষ করে ওয়াশরুমে যাই। হঠাৎ দেখি আগুনের ফুলকি। দুই হাত দিয়ে আমার মুখ আটকাই। এরপর কিছু বুঝে ওঠার আগেই একটা বিস্ফোরণ ঘটে। নিজেকে আবিষ্কার করি বাথরুমের বাইরে অর্ধেক আর ভিতরে অর্ধেক দেহ। এরপর আর কিছু মনে নেই। তারপর সবাই মিলে আমাকে হাসপাতালে নিয়ে আসেন।

ঘটনার সঙ্গে কেউ জড়িত কি নাএমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি কাউকে সন্দেহ করি না। এমনকি কেউ এ ঘটনার সঙ্গে জড়িত কি না তা-ও জানি না। তবে আর যতটুকু মনে আছে, বাথরুমের দেয়াল থেকে কাঁচা রঙের গন্ধ আসছিল। অ্যাডজাস্টার ফ্যানও চলছিল না। সে এক ভয়াবহ দৃশ্য। আমি চাই না পৃথিবীতে আর কেউ এমন দৃশ্য দেখুক। নিজের চোখের সামনেই নিজের হাতের চামড়াগুলো ফেটে ফেটে পুড়ে যেতে দেখেছি।’

অভিনেত্রীর স্বামী রাহাত কবির বলেন, ‘আমি সব সময় ওর পাশে ছিলাম। আগামীতেও সব যুদ্ধে ওর পাশে থাকব। তবে এ ঘটনায় শুটিং হাউস মালিকের শাস্তি হওয়া উচিত বলে আমি মনে করি। আজকে আঁখির জায়গায় যদি নুসরাত ইমরোজ দিশা থাকত তবে এতদিনে ঘটনাটি কেন্দ্র করে শিল্পীদের মধ্যে তোলপাড় সৃষ্টি হতো। যেটা আমার স্ত্রীর বেলায় হয়নি!’

আইনি ব্যবস্থা গ্রহণ করবেন কি নাএমন প্রশ্নের উত্তরে রাহাত কবির বলেন, ‘দেখেন আমরা শিল্পসাহিত্যের মানুষ। এখনই আইনি ব্যবস্থা গ্রহণ করব না। তবে আশা করছি ডিরেক্টর সমিতি ও অ্যাক্টর সিকিউরিটি সমিতি এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবে।’

এ সময় অভিনেত্রী আঁখি অভিযোগ করে বলেন, ‘বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জানলাম আমাকে এক প্রকার বাজে ব্লেম দেওয়া হয়েছে; যা সত্যিই দুঃখজনক। আমার অনেক খারাপও লেগেছে। যদি আমার মৃত্যু হতো, তবে এই ব্লেম নিয়ে আমাকে মরতে হতো। এমন নোংরামি আমি আশা করিনি।’

তিনি আরও বলেন, ‘আগামী দিনগুলোয় আপনারা আমার পাশে থাকবেন বলে আশা করি। আমাকে নতুন করে যুদ্ধ করতে হবে। আমার সাহস ও মনের শক্তি দিয়ে বাকি পথ চলব।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ডা. রায়হানা আউয়াল, ডা. সোহানা, ডা. তানভীর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা