× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জন্মদিনে ছবির নাম পাল্টালেন রাম চরণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ মার্চ ২০২৩ ১৫:০৫ পিএম

জন্মদিনে ছবির নাম পাল্টালেন রাম চরণ

দক্ষিণী ছবির সুপারস্টার রাম চরণ। ‘আরআরআর’ সিনেমা দিয়ে হয়েছেন আন্তর্জাতিক তারকা। এই তারকার আজ জন্মদিন। ‘আরআরআর’-এর পর অভিনেতার বড় বাজেটের আরেক ছবি ‘আরসি ১৫’। রাম চরণের জন্মদিন উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমার নাম বদলে ‘গেম চেঞ্জার’ করার ঘোষণা দিয়েছেন নির্মাতা এস শংকর।

চ২০২১ সালের শেষ নাগাদ রাম চরণের এই নতুন ছবিটিকে ঘিরে আলোচনা শুরু হয়। প্রথমে নাম রাখা হয় ‘আরসি ১৫’। তবে অভিনেতার জন্মদিনে ইনস্টাগ্রামে সিনেমাটির টিজার শেয়ার করে নাম বদলের বিষয়টি জানিয়েছেন নির্মাতা। লিখেছেন, “‘গেম চেঞ্জার’ ইট ইজ!” পোস্টটি রাম চরণ নিজেও শেয়ার করেছেন।

‘গেম চেঞ্জার’ ছবিতে রাম চরণের বিপরীতে অভিনয় করবেন কিয়ারা আদভানি। ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে রাম চরণকে। রাম চরণ ও কিয়ারা ছাড়াও ছবির গুরুত্বপূর্ণ কিছু চরিত্রে আছেন অঞ্জলি, এস জে সুরিয়া এবং জয়ারাম।

চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা ‘গেম চেঞ্জার’ ছবিটির। তবে কবে মুক্তি পাবে সেই বিষয়ে এখনও নির্মাতারা আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা