× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিয়ের পিঁড়িতে বসছেন পরিণীতি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ মার্চ ২০২৩ ১৩:৫৫ পিএম

বিয়ের পিঁড়িতে বসছেন পরিণীতি

সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির পর এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। তবে কোনো অভিনেতা নয়; তার বর একজন রাজনৈতিক নেতা। নাম রাঘব। ভারতের আম আদমি পার্টির নেতা ও সংসদ সদস্য তিনি। 

কয়েকদিন আগে আম আদমি পার্টির নেতা ও সংসদ সদস্য রাঘবের সঙ্গে নৈশভোজে গিয়ে আলোচনায় উঠে আসে পরিণীতির প্রেমের সম্পর্ক। এরপর তাদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে বি-টাউনে। সে সময় এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে এড়িয়ে যান পরিণীতি ও রাঘব। তবে বলিউডভিত্তিক গণমাধ্যম বলিউড হাঙ্গামার তথ্যমতে, সংসদ সদস্য রাঘবের সঙ্গেই সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন ৩৪ বছরের পরিণীতি। 

এদিকে পরিণীতির পারিবারিক সূত্র থেকে জানানো হয়, ‘দুই পরিবার থেকে বিয়ের আলোচনা শুরু করার পর ডিনারে গিয়েছিলেন রাঘব-পরিণীতি। সে সময় পাপারাজ্জিরা উপস্থিত হয়ে যাওয়ায় তারা তৎক্ষণাৎ কোনো মন্তব্য করতে চাননি। খুব শিগগিরই এ বিয়ে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।’

এর আগে পরিণীতির সঙ্গে বেশকিছু অভিনেতার প্রেমের গুঞ্জন শোনা যায়। যাদের মধ্যে অভিনেতা অর্জুন কাপুর ও সিদ্ধার্থ মালহোত্রা ছিলেন অন্যতম। কিন্তু সেগুলো বেশিদিন টেকেনি। অর্জুন ভিড়েছেন মালাইকা অরোরার সঙ্গে। আর সিদ্ধার্থ এখন কিয়ারা আদভানির স্বামী।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা