× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চতুর্থ বিয়ের প্রস্তুতি নিচ্ছেন জোলি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ মার্চ ২০২৩ ১৩:১৯ পিএম

আপডেট : ২৭ মার্চ ২০২৩ ১৩:২৬ পিএম

চতুর্থ বিয়ের প্রস্তুতি নিচ্ছেন জোলি

হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। ২০১৬ সালে আমেরিকান মেগাস্টার ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের পর থেকে এখন পর্যন্ত সিঙ্গেল আছেন। এর মাঝে ২০১৮ সালে ব্রিটিশ এক ধনাঢ্য সমাজকর্মীর সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা যায়। এরপর পাঁচ বছর কেটে গেলেও নতুন কোনো সম্পর্কের খবর জানাননি তিনি। তবে এবার সোজা বিয়ের প্রস্তুতি নিচ্ছেন জোলি। এমনই এক সংবাদ প্রকাশ করেছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা।

তাদের দাবি অনুযায়ী ব্রিটিশ ধনাঢ্য রথসচাইল্ড ফ্যামিলির সঙ্গে বৈবাহিক বন্ধনে যুক্ত হতে যাচ্ছেন হলিউডের এই অভিনেত্রী। তবে প্রেম নয় সোজা বিয়ের পিঁড়িতে বসবেন। পাত্রের নাম ডেভিড মায়ার ডে রথসচাইল্ড। বিশ্বের ব্যাংকিং ইতিহাসের বিখ্যাত রথসচাইল্ড পরিবারের সদস্যদের একজন ডেভিড। সম্প্রতি তাদের দুজনকে ব্রিটেনের একটি রেস্তোরাঁয় একান্ত সময় কাটাতে দেখা গেছে। সেখানে কড়া নিরাপত্তায় তিন ঘণ্টা একে অন্যের সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত থাকেন তারা। সেখানে নিজেদের বিয়ের বিষয়েও আলোচনা হয় বলে দাবি করে মার্কা। এরপর আলাপ শেষে দুজনে কালো পোশাকে রেস্তোরাঁর বাইরে একসঙ্গে সাংবাদিকদের সঙ্গে ছবিও তোলেন।

দাম্পত্যজীবনে জোলি তিনটি বিয়ে করেছেন। এর আগে ১৯৯৬ সালে অভিনেতা জনি লি মিলারকে বিয়ে করেন অ্যাঞ্জেলিনা জোলি। দ্বিতীয়বার বিয়ে করেন অভিনেতা বিলি বব থরটনকে, ১৯৯৯ সালে। সবশেষ ২০১৪ সালে ব্র্যাড পিটকে বিয়ে করে সংসারী হন জোলি। তবে দুই বছরের বেশি সেই সংসার টেকাতে পারেননি হলিউডের এই অ্যাকশন গার্ল। এবার তার চতুর্থ বিয়ের প্রস্তুতি চলছে।

এদিকে ব্রিটিশ ধনকুবের ডেভিড মায়ার ডি রথসচাইল্ডের সঙ্গে জোলির বয়সের তফাত মাত্র তিন বছরের। জোলির বয়স ৪৭ হলেও মায়ারের বয়স ৪৪। তবে নিজেদের বিয়ের বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও মুখ খোলেননি কেউই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা