× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জোকার সিনেমায় হার্লে কুইন লুকে লেডি গাগার চমক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ মার্চ ২০২৩ ১৬:৩২ পিএম

আপডেট : ২৬ মার্চ ২০২৩ ১৬:৪৭ পিএম

জোকার সিনেমায় হার্লে কুইন লুকে লেডি গাগার চমক

জোকার সিনেমার নতুন সিক্যুয়েল ‘জোকার : ফোলি এ ডিউক্স'। সিনেমাটিতে এবার বড় চমক পপস্টার অভিনেত্রী লেডি গাগা। অভিনেত্রীকে দেখা যাবে হার্লে কুইন চরিত্রে। শনিবার (২৫ মার্চ) শুটিং সেটে তোলা কিছু ছবি ভাইরাল হয়েছে, যেখানে গাগাকে দেখা গেছে নতুন লুকে। যা দেখে নেটিজেনদের চোখ কপালে। 

জানা গেছে, ম্যানহ্যাটন সিটি হলে চলছিল ছবির শুটিং। সেখানেই তোলা হয়েছে ছবিগুলো। সে সময় লেডি গাগার সঙ্গে ছিলেন সিনেমার আরও কিছু চরিত্র। পুলিশের পোশাকেও দেখা গেছে কিছু শিল্পীকে।

ছবিগুলোতে হার্লে কুইন লুকে লেডি গাগার পরনে ছিল লাল জ্যাকেট, দাবার ছকের প্রিন্টের টপ এবং কালো স্কার্ট। ওমব্রে ব্লন্ড চুল, লাল লিপস্টিক এবং ক্লাউন ইন্সপায়ার্ড আই মেকআপে গাগাকে দেখে সিনেমাটিকে ঘিরে ভক্তদের আগ্রহ বেড়ে গেছে বহুগুণে।

গতবারের মতো ‘জোকার : ফোলি এ ডিউক্স’ ছবিতেও জোয়াকিন ফিনিক্স থাকছেন আর্থার ফ্লেক চরিত্রে। জোয়াকিন ও লেডি গাগা ছাড়াও থাকছেন ব্রেন্ডন গ্লিসন ও ক্যাথেরিন কিনার।

সিনেমার কিছু অংশের শুটিং আরখাম অ্যাসাইলামে করা হবে বলে জানা গেছে। ‘জোকার : ফোলি এ ডিউক্স’ মুক্তি পাবে ২০২৪ সালে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা