× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জেল থেকে জ্যাকুলিনকে চিঠি লিখলেন সেই বিতর্কিত প্রেমিক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ মার্চ ২০২৩ ১৪:৪৭ পিএম

আপডেট : ২৬ মার্চ ২০২৩ ১৫:০৪ পিএম

জেল থেকে জ্যাকুলিনকে চিঠি লিখলেন সেই বিতর্কিত প্রেমিক

বর্তমানে কারাগারে রয়েছেন সুকেশ চন্দ্রশেখর। ২০০ কোটি রুপি আর্থিক জালিয়াতির মামলায় বর্তমানে দিল্লির মান্ডোলি জেলে বন্দি রয়েছেন তিনি। তার সঙ্গে নাম জড়িয়েছেন অনেক অভিনেত্রীর। সে তালিকায় আছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের। সুকেশের প্রেমিকা হিসেবে বেশ পরিচিত ছিলেন তিনি।

তবে সুকেশ বন্দি হতেই ভোল পাল্টেছেন নায়িকা। তিনি দাবি করছেন, কিছুটা পরিচয় থাকলেও সুকেশের সঙ্গে ঘনিষ্ঠতা নেই তার। 

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে, কারাগারে থেকে সুকেশ চিঠি লিখেছেন জ্যাকুলিনকে। সেখানে নিজের জীবনে প্রেমিকা হিসেবে শ্রীলঙ্কান সুন্দরীকে পাওয়াটা সবচেয়ে ‘বড় উপহার’ বলে দাবি করেছেন সুকেশ।

নিজের জন্মদিনে কারাগার থেকে প্রেমিকা জ্যাকুলিন ফার্নান্দেজকে প্রেমপত্র পাঠালেন সুকেশ চন্দ্রশেখর। তেলেগু ভাষায় ‘বাট্টা বোমা’ বলে ডাকেন সুকেশ, যার অর্থ সুন্দর পুতুল। চিঠিতে সুকেশ লিখেছেন, ‘আমার বোম্মা, জন্মদিনে তোমাকে ভীষণ মিস করছি। তোমার প্রাণোচ্ছলটা খুব মিস করছি। আমার বলার ভাষা নেই, আমি জানি আমার জন্য তোমার ভালোবাসার কোনো শেষ নেই। জানি তোমার সুন্দর হৃদয়ে কী আছে। এটা প্রমাণ করার দরকার নেই। শুধু বলতে চাই, তোমাকে মিস করছি, ভালোবাসি আমার বোত্তা বোম্মা।’

চিঠিতে আরও লেখা হয়েছে, ‘তুমি এবং তোমার ভালোবাসা আমার জীবনের সেরা উপহার। যেই পরিস্থিতিই আসুক, আমি তোমার পাশে আছি। অনেক ভালোবাসি আমার বেবি। ধন্যবাদ আমাকে হৃদয় দেওয়ার জন্য। আমার সমর্থক ও বন্ধুদের ধন্যবাদ, যারা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। শতাধিক চিঠিতে অনেক শুভেচ্ছা পেয়েছি, ধন্যবাদ।’ 

মিথ্যা পরিচয় ব্যবহার করে প্রভাবশালী ব্যবসায়ীদের কাছ থেকে কয়েকশ কোটি রুপি নেওয়ার অভিযোগ সুকেশের বিরুদ্ধে। সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ২০০ কোটি রুপির আর্থিক জালিয়াতি মামলার চার্জশিটেও নাম উঠেছে জ্যাকুলিনের। অবৈধ টাকায় জ্যাকুলিন ও তার পরিবারকে দামি উপহার দিয়েছিলেন সুকেশ। এই মামলায় অভিনেত্রী নোরা ফাতেহির নামও জড়িয়েছিল।

যদিও জ্যাকুলিন বারবার তা অস্বীকার করেছেন। জ্যাকুলিনের সঙ্গে সুকেশের কিছু ছবি ভাইরাল হলেও অভিনেত্রীর দাবি, তাকেও মিথ্যে পরিচয় দিয়েছিলেন সুকেশ। আর্থিক জালিয়াতির বিষয়ে জ্যাকুলিন কিছু জানতেন না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা