× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শত শিশুশিল্পীর সঙ্গে ‘জয় বাংলা’ গাইবেন পার্থ-নিশিতা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৩ ১৫:৫৭ পিএম

আপডেট : ২৫ মার্চ ২০২৩ ১৬:১৬ পিএম

শত শিশুশিল্পীর সঙ্গে ‘জয় বাংলা’ গাইবেন পার্থ-নিশিতা

শিশু শিল্পীদের সঙ্গে ‌‘জয় বাংলা’ গানটি গাইবেন জনপ্রিয় দুই শিল্পী পার্থ বড়ুয়া ও নিশিতা বড়ুয়া। গতকাল আর স্টুডিওতে শত শিশু শিল্পীর কণ্ঠে ধারণ করা হয়েছে ঐতিহাসিক ‌‘জয় বাংলা,বাংলার জয়’ গানটি। গাজী মাজহারুল আনোয়ারের লেখা গানটি সুর করেছিলেন আনোয়ার পারভেজ।

স্বাধীনতা দিবস উপলক্ষে জয় বাংলা গানটি নতুনভাবে মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন গায়ক ও সংগীত পরিচালক পার্থ বড়ুয়া নিজেই। বাংলাদেশ শিশু একাডেমির তত্ত্বাবধানে গানটি তৈরি হয়েছে। গানটির সার্বিক দায়িত্বে রয়েছেন গীতিকার আশরাফ বাবু। শত শিশুশিল্পীকে নিয়ে গানটির রেকর্ডিংয়ের একটি মুহূর্তের ভিডিও গতকাল ফেসবুকে শেয়ার করেছেন পার্থ বড়ুয়া নিজেই। ভিডিওতে দেখা গেছে, শিশু শিল্পীরা জয় বাংলা গানটি বেশ আনন্দের সঙ্গেই গাইছেন। শিশুদের সঙ্গে গানটি গাইতে অভিজ্ঞতা কেমন? জানতে চাইলে পার্থ বড়ুয়া বলেন, ‘শিশুশিল্পীদের সঙ্গে কাজ করতে আমার বেশ ভালো লাগে। তাদের সঙ্গে এই গানের অভিজ্ঞতা অন্যরকম। আশা করছি, ‘গানটি শত শিশুদের কণ্ঠে বেশ ভালো লাগবে।’

শিশু একাডেমির মহাপরিচালক ছড়াকার আনজীর লিটন বলেন,‘ স্বাধীনতা দিবস উপলক্ষে শত শিশুদের কণ্ঠে জয় বাংলা গানটি করার পরিকল্পনা করেছিলাম। আমাদের আয়োজনটি সত্যিই ভালো হয়েছে।’

২৬ শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আগামীকাল শিশু একাডেমিতে সকাল ১১টায় আলোচনা সভা, পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম। সাংস্কৃতিক পর্বে শত শিশু শিল্পীর সঙ্গে ‌জয় বাংলা গানটি গাইবেন  পার্থ বড়ুয়া ও নিশিতা বড়ুয়া।


এর আগেও ছোটদের নিয়ে গান করেছেন পার্থ বড়ুয়া। বাংলাদেশ শিশু একাডেমির উদ্যেগে ১২টি জনপ্রিয় ছড়াগুলোতে কণ্ঠ দিয়েছেন জাতীয় শিশু পুরস্কার প্রাপ্ত ১২ জন শিশুশিল্পী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা