বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২২ ১৮:০৭ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২ ১৯:০২ পিএম
পড়াশোনা, বিয়ে, সংসার, সন্তানের কারণে মাঝে অনেক দিন মিডিয়ায় অনিয়মিত ছিলেন। সেই বিরতি কাটিয়ে এখন আবার মিডিয়ায় সরব আসিন জাহান তন্বী। সম্প্রতি তিনি নতুন দুটি বিজ্ঞাপনে কাজ করে প্রশংসিত হয়েছেন। কিছু টিভিতে উপস্থাপনা করেও আলোচনায় এসেছেন।
সেই ধারাবাহিকতায় চ্যানেল নাইনে শুরু করছেন ফিল্ম মিডিয়া ও এন্টারটেইনমেন্টভিত্তিক অনুষ্ঠান ‘বিনোদন সমাচার’। এতে উপস্থাপক হিসেবে দেখা মিলবে তার।
আসিন জানান, প্রতি সপ্তাহে বিনোদনজগতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার খবরাখবর, তারকাশিল্পীদের বিশেষ ইন্টারভিউ আর তাদের আপডেট সব নিউজ নিয়ে সাজানো হবে সাপ্তাহিক এ আয়োজন।
শাহীদ সম্পদের গ্রন্থনা ও পরিচালনায় অনুষ্ঠানটি প্রচার হবে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়। শাহীদ সম্পদ বলেন, ‘বিনোদন সমাচার’ অনুষ্ঠানটি দেশি-বিদেশি সকল সিনেমা, তারকা-কলাকুশলী, গান ও গানের অ্যালবাম, মিউজিক ভিডিও, মিডিয়াপাড়াসহ বিনোদনজগতের সকল আপটেড খবর নিয়ে সাজানো হবে। আশা করছি, যারা শোবিজের নানা খবর জানতে চান, তাদের মনের খোরাক মেটাতে পারব আমরা।’
প্রবা/এলএ/এমজে/এমআই