× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিন নাটকে চুমকির চমক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ মার্চ ২০২৩ ১৭:০৬ পিএম

আপডেট : ২৪ মার্চ ২০২৩ ১৭:২৫ পিএম

তিন নাটকে চুমকির চমক

টেলিভিশন ও মঞ্চ নাটকের জনপ্রিয় মুখ ফারজানা চুমকি। দীর্ঘদিনের অভিনয়ে জয় করে নিয়েছেন অসংখ্য মানুষের ভালোবাসা। ঢাকা থিয়েটারের সঙ্গে যুক্ত আছেন অনেক বছর ধরে। এই দলের হয়ে নিয়মিত মঞ্চে অভিনয় করছেন তিনি।

ফারজানা চুমকির তিনটি ধারাবাহিক তিনটি টিভি চ্যানেলে প্রচারিত হচ্ছে। নাটকগুলো হলো, স্মৃতির আল্পনা, চিটার অ্যান্ড জেন্টলম্যান এবং এমিল ও তার গোয়েন্দা বাহিনী।

চুমকি জানান, 'তিনটি নাটকই মূলত তিন ধরনের গল্পের। আমার চরিত্রগুলোও ভিন্ন ভিন্ন। নাটকগুলো করে ভালো লেগেছে। 

চিটার অ্যান্ড জেন্টলম্যান নাটকটি বেশ জনপ্রিয় একটি নাটক। বেশ কিছুদিন ধরেই প্রচার হচ্ছে। আমি নতুন জয়েন করেছি নাটকে।'

স্মৃতির আল্পনা নাটকটি নিয়ে বলেন, 'এই নাটকের সঙ্গে শুরু থেকে আছি। অন্য রকম ভালো লাগার অনুভূতি কাজ করছে নাটকটি করে।'

এমিল ও তার গোয়েন্দা বাহিনী নাটকটি নিয়ে চুমকি বলেন, 'গোয়েন্দা গল্প নিয়ে কাজ খুব কম হয়, সেজন্য এটি আমার কাছে একেবারেই নতুন ও ভিন্নমাত্রার কাজ। চট্টগ্রামে শুটিং করেছি নাটকটির।'

এদিকে ঢাকা থিয়েটারের দর্শকপ্রিয় নাটক একটি লৌকিক এবং অলৌকিক স্টিমারে অভিনয় করছেন। নাটকটি পরিচালনা করছেন শহীদুজ্জামান সেলিম। নাটকটি নিয়ে চুমকি বলেন, 'মঞ্চ আমাকে সব সময় টানে। এ কারণে মঞ্চকে ভালোবেসে এখনও অভিনয় করে যাচ্ছি। এই নাটকে আমার চরিত্রটি দর্শকদের কাছে সাড়া ফেলেছে। তাদের ভালোবাসায় আমি সিক্ত।'

দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে চুমকি একটি সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত গিয়াসউদ্দিন সেলিমের পাপ পুণ্য বেশ প্রশংসিত হয়েছে।

অভিনয়ের প্রসঙ্গে তিনি বলেন, 'সত্যি কথা বলতে এই সময়ে এসে ভিন্ন ভিন্ন এবং একটু ব্যতিক্রমী গল্প ও চরিত্রে অভিনয় করতে চাই। যেগুলো একজন অভিনয়শিল্পী হিসেবে তৃপ্তি দেবে।'

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা