× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দ্বিতীয় ড্রামস ইন্সট্রুমেন্টাল প্রকাশ করলেন সোহাগ চক্রবর্তী

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২২ ১৬:৪৫ পিএম

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২ ১৭:১৩ পিএম

এডভার্ব ব্যান্ডের ড্রামার সোহাগ চক্রবর্তী।

এডভার্ব ব্যান্ডের ড্রামার সোহাগ চক্রবর্তী।

জনপ্রিয় বাংলা ব্যান্ড ‘এডভার্ব’-এর ড্রামার সোহাগ চক্রবর্তী তার দ্বিতীয় ড্রামস ইন্সট্রুমেন্টাল ‘ড্যান্সিং ড্রাগন’ প্রকাশ করেছেন। গত ২ সেপ্টেম্বর ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে প্রকাশিত হয়েছে ইন্সট্রুমেন্টালটি।

একই সাথে ভিডিওটি প্রকাশিত হয়েছে সোহাগ চক্রবর্তীর অফিশিয়াল ফেসবুক পেজে।  সোহাগ চক্রবর্তী নিজেই সংগীত পরিচালনার পাশাপাশি ভয়েস, ড্রামসসহ মিক্স-মাস্টারিংও করেছেন নিজেই। 

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই ইন্সট্রুমেন্টালটির মিউজিক ট্রাকে আমাদের দেশীয় বাদ্যযন্ত্র ঢোলের টেক যুক্ত করা হয়েছে ।  ইন্সট্রুমেন্টালটিতে বিদেশি ফাঙ্ক মিউজিকের সাথে দেশীয় বাদ্যযন্ত্রের ভাবের সংমিশ্রণ করা হয়েছে। ঢোল বাজিয়েছেন সজল এবং বেস গিটারে ছিলেন মিঠুন দে।’  

লাইভ ড্রামস রেকর্ড ‘নয়েজমাইন’ স্টুডিওতে হয়েছে। ইন্সট্রুমেন্টালের বাকি সকল রেকর্ডের কাজ করা হয়েছে প্রোডাকশন হাউস 'অডিও পার্ক' থেকে। বর্তমানে সোহাগ চক্রবর্তী অডিও পার্ক প্রোডাকশন হাউজের ওউনার ও মিউজিক ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। 

তিনি জানান, বর্তমানে বিজ্ঞাপন ও গানের কাজ নিয়ে তিনি ব্যস্ত থাকলেও ইন্সট্রুমেন্টালে নিয়মিত হবেন তিনি এবং  শিগগিরই শ্রোতারা নতুন ইন্সট্রুমেন্টাল পেতে যাচ্ছেন।

প্রবা/জিজি/এমআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা