× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কন্যা সন্তানের বাবা হলেন আতিফ আসলাম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ মার্চ ২০২৩ ১৭:২১ পিএম

আপডেট : ২৩ মার্চ ২০২৩ ১৭:৪১ পিএম

কন্যা সন্তানের বাবা হলেন আতিফ আসলাম

পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। দুনিয়াজুড়ে তার খ্যাতি। গান গেয়ে জয় করেছেন কোটি শ্রোতার মন। বলিউডে বেশ কয়েকটি সুপারহিট গান গেয়েছেন তিনি। ২০০৫ সাল থেকে ২০১৯ সাল অব্দি বহু হিন্দি সিনেমায় কণ্ঠ দিয়েছেন আতিফ। এরপর ভারত-পাকিস্তান দ্বন্দ্ব-লড়াইয়ের জেরে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করা হয় বলিউডে।

সেই গায়কের ঘরে এখন আনন্দের বান ডেকেছে। বাবা হয়েছেন তিনি। 

বৃহস্পতিবার (২৩ মার্চ) কন্যা সন্তানের বাবা হলেন আতিফ। সোশ্যাল হ্যান্ডেলে ছবি পোস্ট করে শিল্পী নিজেই সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন।

আতিফ বলেছেন, ‘অপেক্ষার অবসান হলো। আমার হৃদয়ের নতুন রানী এসেছে। বাচ্চা ও সারাহ (স্ত্রী) দুজনেই ভালো আছে আলহামদুলিল্লাহ। আমাদের সবার জন্য দোয়া করবেন।’

এই পোস্টে প্রকাশ করেছেন কন্যার নামও। একমাত্র কন্যার নাম রেখেছেন ‘হালিমা আতিফ আসলাম’।

২০১৩ সালের ২৯ মার্চ শিক্ষাবিদ সারাহ ভারওয়ানাকে বিয়ে করেন আতিফ আসলাম। এরপর তাদের ঘরে জন্ম নিয়েছে দুই পুত্র। যাদের নাম আবদুল আহাদ ও আরিয়ান আসলাম।

উল্লেখ্য, পাকিস্তানের গায়ক হলেও আতিফ আসলামের জনপ্রিয়তা উপমহাদেশজুড়ে বিস্তৃত। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা