× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাকিব খানের কাছে জবাব চেয়েছে প্রযোজক সমিতি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ মার্চ ২০২৩ ১৬:২৭ পিএম

আপডেট : ২৩ মার্চ ২০২৩ ১৭:৫৬ পিএম

শাকিব খানের কাছে জবাব চেয়েছে প্রযোজক সমিতি

নানা অভিযোগে বিতর্কের মুখে আছেন ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান। অস্ট্রেলিয়া প্রবাসী প্রযোজক তার বিরুদ্ধে এসব অভিযোগ এনেছেন। তবে চুপ করে বসে নেই শাকিব খানও। আজ বৃহস্পতিবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে উপস্থিত হয়ে মামলা করেছেন তিনি। ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার সহ প্রযোজক অস্ট্রেলিয়া প্রবাসী রহমত উল্লাহর বিরুদ্ধে ‘চাঁদা দাবি ও হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগে মামলা করেছেন চিত্রনায়ক শাকিব।  

এদিকে প্রযোজক সমিতি বরাবার রহমত উল্লাহ যে অভিযোগ করেছেন তার জবাব জানতে চেয়েছে প্রযোজক সমিতি। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির প্রশাসক বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার  খন্দকার নুরুল হক স্বাক্ষরিত এক চিঠি মারফত এই জবাব চাওয়া হয়েছে। ১৬ মার্চ ইস্যু হওয়া সেই চিঠিতে জবাব দিতে শাকিব খানকে সময় দেওয়া হয়েছে ৭ দিন।

চিঠিতে শাকিব খানের পরিচয় উল্লেখ করা হয়েছে মেসার্স এসকে ফিল্মসের স্বত্বাধিকারী হিসেবে। সেখানে অভিযোগকারী প্রযোজক সমিতির সদস্য রহমত উল্লাহ। তিনি অভিযোগ করেছেন, পেশাগত অবহেলা করে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার ক্ষতি করেছেন শাকিব। সিনেমার শুটিং করতে রাজি হচ্ছেন না তিনি, লগ্নিকৃত অর্থও ফেরত দিচ্ছেন না। 

কেন শাকিব এমনটা করছেন সেটাই জানতে চেয়েছে প্রযোজক ও প্রদর্শক সমিতির পক্ষ থেকে। 

তবে এই চিঠি শাকিব খানের হাতে পৌঁছেছে কি না সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। 

এদিকে ১৬ মার্চ ইস্যু হওয়া চিঠির প্রেক্ষিতে শাকিব খানের জবাব দেওয়ার শেষ দিন আজ বৃহস্পতিবার। আজকের মধ্যে জবাব না পেলে আগামী রবিবার (২৬ মার্চ) এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে প্রযোজক ও প্রদর্শকদের সংগঠনটি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা