× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লিন্ডসের বিরুদ্ধে ক্রিপ্টো ম্যানিপুলেশনের অভিযোগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ মার্চ ২০২৩ ১৩:১৯ পিএম

হলিউড অভিনেত্রী লিন্ডসে লোহান। ছবি : সংগৃহীত

হলিউড অভিনেত্রী লিন্ডসে লোহান। ছবি : সংগৃহীত

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী লিন্ডসে লোহান, ইউটিউব ইনফ্লুয়েন্সার জ্যাক পল ও আরও বেশ কয়েকজন সেলিব্রেটির বিরুদ্ধে চীনা উদ্যোক্তার ক্রিপ্টোকারেন্সি অবৈধভাবে প্রচার করে মার্কেট ম্যানিপুলেশনের অভিযোগ আনা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) বুধবার বলেছে, অভিযুক্তরা ট্রনিক্স (টিআরএক্স) ও বিটটরেন্ট (বিটিটি) এর ট্রেডিং ভলিউম বাড়ানোর জন্য ট্রন ফাউন্ডেশন, বিটটরেন্ট ফাউন্ডেশন ও রেনবেরি কোম্পানির মালিক জাস্টিন সানের থেকে অর্থ নিয়েছিলেন এবং তারা এই কয়েনগুলোকে বিভিন্ন মাধ্যমে প্রমোট করতেন। এ জন্য লিন্ডসের মতো সেলিব্রেটিরা অর্থ নিলেও তা তারা গোপন রাখেন।

আদালতে দায়ের করা অভিযোগপত্রে এসইসি আরও বলেছে, টিআরএক্স ও বিটিটি কর্মীদের মাধ্যমেই একযোগে কয়েক হাজার তার প্রতিষ্ঠানের ক্রিপ্টোকারেন্সি ও টোকেন ক্রয় বিক্রয় করেছিলেন। যাতে মার্কেটে কৃত্রিমভাবে এর ভলিউম বাড়িয়ে ক্ষুদ্র বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করা যায়।

এসইসি বলছে, বৈধ ট্রেডিংইয়ের রূপ দিয়ে বিনিয়োগকারীদের অর্থ থেকে কোটি কোটি ডলার মুনাফা করেছেন জাস্টিন সান।

সান তাৎক্ষণিকভাবে এই ইস্যুতে টুইটারের মাধ্যমে মন্তব্যের অনুরোধের জবাব দেননি। লিন্ডসে লোহানও এ বিষয়ে কিছু এখনও বলেনি।

 

সূত্র : আল জাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা