× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিকাশের সঙ্গী হলেন নিশো-মেহজাবীন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ মার্চ ২০২৩ ১৮:১৬ পিএম

আপডেট : ২২ মার্চ ২০২৩ ১৯:২৩ পিএম

বিকাশের সঙ্গী হলেন নিশো-মেহজাবীন

দেশের জনপ্রিয় দুই তারকা অভিনয়শিল্পী আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। তরুণ প্রজন্মসহ সবাইকে ডিজিটাল লেনদেনে সচেতন, উৎসাহিত ও অভ্যস্ত করতে দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশের ব্র্যান্ড এনডোর্সার হলেন তারা। 

সম্প্রতি বিকাশের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে ব্র্যান্ড এনডোর্সার হিসেবে চুক্তি স্বাক্ষর করেন জনপ্রিয় এই দুই তারকা। এ সময় উপস্থিত ছিলেন বিকাশের চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সময়ের অন্যতম জনপ্রিয় এই দুই তারকা তাদের অসাধারণ অভিনয় প্রতিভা এবং ব্যক্তি-ইমেজের মাধ্যমে সব ধরনের দর্শকের বিশেষ করে তরুণদের কাছে আইকন হয়ে উঠেছেন। ব্র্যান্ড এনডোর্সার হিসেবে সাধারণ মানুষের কাছে বিকাশের সেবাগুলো সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং প্রতিষ্ঠানটির মূল্যবোধের প্রসারে নানা ধরনের প্রচারণামূলক কার্যক্রমে অংশ নিবেন তারা। 

বিকাশের সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে মেহজাবীন বলেন, ‘প্রতিনিয়ত নতুন নতুন সেবার মাধ্যমে মানুষের ডিজিটাল লাইফস্টাইলের অংশ হয়ে উঠেছে বিকাশ। বিকাশের এসব সেবা ব্যবহারে তরুণ প্রজন্মসহ সবাইকে আরও উৎসাহিত করে ক্যাশলেস স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারাটা আমার জন্য সম্মানের।’

জনপ্রিয় তারকা নিশো বলেন, ‘বিকাশের মতো এমন একটি অতি প্রয়োজনীয় সেবাকে আগামী দিনে আরও বেশি মানুষের কাছাকাছি পৌঁছে দিতে কাজ করতে পারাটা এক ধরনের আত্মতৃপ্তির। আমার বিশ্বাস, বিকাশের সঙ্গে থেকে আরও বেশি ডিজিটাল লেনদেনে অভ্যস্ততা তৈরি করতে সবাইকে উৎসাহিত করতে পারব।’

বর্তমানে দুই তারকাই ব্যস্ত আছেন ঈদের নাটক নিয়ে। এর মধ্যে নিশো সম্প্রতি শেষ করেছেন ‘সুড়ঙ্গ’ সিনেমার প্রথম লটের শুটিং। এ সিনেমায় তিনি তমা মির্জার বিপরীতে অভিনয় করছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা