× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুরন্ত টিভিতে ইরানের দুই সিনেমা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ মার্চ ২০২৩ ১৭:৩৮ পিএম

দুরন্ত টিভিতে ইরানের দুই সিনেমা

শিশুদের কাছে জনপ্রিয় দুরন্ত টিভি। কার্টুন, নাটকসহ নানামাত্রিক অনুষ্ঠান প্রচার করে শিশুদের প্রিয় চ্যানেলে প্রতিষ্ঠা পেয়েছে চ্যানেলটি। এবার তারা হাজির হলো নতুন দুটি সিনেমা নিয়ে। এ দুটি সিনেমােই ইরানের। দুরন্ত টিভি প্রকাশ করবে বাংলায় ডাবিং করে।

দুটি সিনেমার একটি ‘মোবারক’। অন্যটি ‘রানা সাইলেন্স’। তার মধ্যে ‘মোবারক’ নাটকে দেখা যাবে গোলপরীর দাদা পুতুল নাচ দেখান। বিশেষ করে শাহনামার চরিত্রগুলো তার খুব প্রিয়। তার পুতুলগুলো যখন একা থাকে তখন তারা জীবন্ত হয়ে ওঠে। কিন্তু গোলপরী তার দাদার এই পুরাতন আমলের পুতুল পছন্দ করে না। গোলপরী নিজে একজন গল্পকার। সে রোবট এবং আধুনিক পুতুল নিয়ে গল্প লিখে। গল্পের চরিত্রগুলো জীবন্ত হয়ে ওঠে। এক সময় গোলপরীর দাদার পুতুলগুলো শত্রুরা চুরি করে নিয়ে যায়। গোলপরী পুতুলগুলো উদ্ধার করতে যায়। তাকে নানান বিপদের মুখোমুখি হতে হয়। 

দুরন্ত টিভির বাংলা ভাষান্তরিত ইরানি সিনেমা ‘মোবারক’ প্রচার হবে ২৪ মার্চ বিকেল ৩টায়। 

‘রানা সাইলেন্স’ সিনেমায় দেখা যাবে উত্তর ইরানের একটি গ্রামের ছোট্ট একটি মেয়ে রানা। তার একটি বিশেষ প্রজাতির পোষা মুরগি হলো কাকলী। কাকলীর ডিমের খোসার উপর ছবি এঁকে, আর ভাই রহমানের সাথে কাকলীর মত ছানা পাবার আশায় ডিম বাছাই করে সময় কাটে রানার। একদিন কাকলীকে শেয়াল শিকার করলে খুব বিষণœ হয়ে পড়ে রানা, শোকে নির্বাক হয়ে যায় সে। একসময় রানার পরিবার জানতে পারে কাকলীকে শেয়াল নয় বরং দুষ্ট লোকের দল চুরি করে নিয়ে গেছে। নানা প্রচেষ্টার পর কাকলীকে উদ্ধার করা হয়। কাকলীকে ফিরে পেয়ে রানা আবার কথা বলা শুরু করে। 

পোষা প্রাণির প্রতি ভালোবাসার অসাধারণ গল্প নিয়ে নির্মিত সিনেমাটি প্রচারিত হবে ২৫ মার্চ রাত ১০টায়। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা