× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘পুষ্পা ২’ ছবিতে যোগ দিচ্ছেন বলিউডের কোন তারকা?

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ মার্চ ২০২৩ ১৬:০৮ পিএম

আপডেট : ২২ মার্চ ২০২৩ ১৭:৪২ পিএম

‘পুষ্পা ২’ ছবিতে যোগ দিচ্ছেন বলিউডের কোন তারকা?

তেলেগু সিনেমা ‘পুষ্পা : দ্য রাইজ’ ঝড় তোলে ভারতের বক্স অফিসে। শুধু ভারত নয়, বাংলাদেশেও সিনেমাটি পেয়েছে বিপুল জনপ্রিয়তা। ছবির অ্যাকশন দৃশ্য, গান, পুষ্পারাজ ওরফে আল্লু অর্জুনের উপস্থিতি, রাশমিকা মান্দানা ও সামান্থা সব মিলিয়ে জমজমাট পরিবেশন থেকে নজর ঘোরাতে পারেনি দর্শক। এমনকি পুষ্পা ঝড় ছড়িয়ে পড়ে দেশের বাইরেও। সেই থেকে দর্শক অপেক্ষায় ‘পুষ্পা টু’র। এবার এ ছবি প্রসঙ্গে নতুন খবর এলো প্রকাশ্যে।

ইতোমধ্যে যার শুটিংও শুরু করেছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। তারই মাঝে এবার গুঞ্জন উঠেছে ‘পুষ্পা ২’-তে আল্লু অর্জুনের পাশাপাশি দেখা যেতে পাবে বলিউডের নামিদামি কোনো তারকাকে।

ভারতীয় সংবাদমাধ্যম ই-টাইমসের খবর অনুসারে জানা গেছে, ‘পুষ্পা : দ্য রুল’ ছবির জন্য এক তাবড় বলিউড তারকার কাছে পৌঁছে গেছেন দক্ষিণী পরিচালক সুকুমার। শোনা যাচ্ছে, বলিউডের তিন খানের মধ্যেই কোনো একজনকে ছবিতে চান তিনি।

তবে একান্তই তাদের মধ্যে কেউ রাজি না হলে বলিউড তারকা অজয় দেবগনকে ছবিটিতে যুক্ত করার কথা ভেবেছেন সুকুমার। বর্তমানে সেই বলিউড তারকার সন্ধান পেতেই মরিয়া ‘পুষ্পা’ পরিচালক।

এদিকে গত বছরের শেষের দিকে শোনা গিয়েছিল, মনোজ বাজপেয়িকে দেখা যেতে পারে ‘পুষ্পা : দ্য রুল’ ছবিতে। তার কোনো আভাসই পাওয়া যায়নি। এখন দেখা যাক বলিউডের কোন তারকা যুক্ত হতে পারেন এ ছবিতে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা