× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শপথ নিল ‘ডিরেক্টরস গিল্ড’-এর নবনির্বাচিত কমিটি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ মার্চ ২০২৩ ১৪:৫৩ পিএম

আপডেট : ২২ মার্চ ২০২৩ ১৭:২৩ পিএম

শপথ নিল ‘ডিরেক্টরস গিল্ড’-এর নবনির্বাচিত কমিটি

শপথ নিল টেলিভিশন অ্যান্ড ডিজিটাল মাধ্যমের নাট্যনির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নবনির্বাচিত কমিটি। মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে শপথ নেন তারা।

এর আগে ১০ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ডিরেক্টরস গিল্ডের ২০২৩-২৫ দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে সভাপতি অনন্ত হীরা ও দ্বিতীয় মেয়াদে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এসএম কামরুজ্জামান সাগর।

এ ছাড়া সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন কায়সার আহমেদ, মনোজ সেনগুপ্ত ও আশরাফুল আলম রন্টু। যুগ্মসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাশেদা আক্তার লাজুক ও ফিরোজ খান।

সাংগঠনিক সম্পাদক শামীম রেজা জুয়েল (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), অর্থ সম্পাদক আবু রায়হান জুয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহির খান, প্রশিক্ষণ ও আর্কাইভ-বিষয়ক সম্পাদক শুভ্র খান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সবুজ খান, আইন ও কল্যাণ বিষয়ক সম্পাদক তারিক মুহাম্মদ হাসান, দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন সাইদুর রহমান।

নির্বাচিত সাতজন কার্যনির্বাহী সদস্য হলেন এসএম শহিদুল ইসলাম রুনু, গাজী আপেল মাহমুদ, দীন মোহাম্মদ মন্টু, নাসির উদ্দিন মাসুদ, ফিরোজ আহমেদ দুলাল, শাহীন মাহমুদ ও সৈয়দ আওলাদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা