× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রেমের জন্য জেলে কঙ্গনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ মার্চ ২০২৩ ১৩:২০ পিএম

আপডেট : ২২ মার্চ ২০২৩ ১৩:২৬ পিএম

প্রেমের জন্য জেলে কঙ্গনা

বলিউডের অন্যতম বিতর্কিত অভিনেত্রী তিনি। সব সময় বিভিন্ন উদ্ভট মন্তব্য করে থাকেন আলোচনায়। তার শব্দবোমা থেকে পার পান না বলিউড ইন্ডাস্ট্রির তাবড় তারকারাও। তিনি কঙ্গনা রানাউত। এবার তার সঙ্গে কথোপকথনে জড়ালেন ইলন মাস্ক। তা-ও আবার প্রেমের উপদেশ দিলেন টুইটার কর্তাকে। পাশাপাশি মুখ ফসকে বলে ফেললেন হৃত্বিক রোশনের সঙ্গে প্রেমপর্বের কথা!

সম্প্রতি ইলন টুইটে নিজের ভালোবাসার কথা বলতে গিয়ে লেখেন, ‘প্রেমে পড়ে আঘাত পাওয়ার ঘটনা হলো এমন একটা অনুভূতি, যেখানে তুমি জানো যে তারা টাকার বিনিময়ে অভিনয় করছে। আর তোমাকে বারবার লক্ষ্যভ্রষ্ট করার চেষ্টা চলছে।’

ইলন মাস্কের মনের কথা শুনে নিজেকে ধরে রাখতে পারেননি কঙ্গনা। ইলনকে নিজের মনের দু-চার কথা জানালেন বিতর্কিত এই অভিনেত্রী। তিনি বলেন, ‘আমার মতো নাটকীয় জীবন আর কারও আছে বলে মনে হয় না। ইন্ডাস্ট্রির সব মাফিয়ারা প্রেম করার জন্য আমাকে প্রায় জেলে ভরতে চলেছিল।’

অভিনেত্রীর এই টুইট দেখেই দুয়ে দুয়ে চার করছেন অনেকে। সবার নিশানা একই দিকে। অভিনেত্রী এই টুইটের মাধ্যমে আসলে হৃত্বিক রোশনের সঙ্গে তার প্রেমের কথাই কবুল করলেন বলে মনে করেন প্রায় সবাই! ‘কৃষ-২’ ছবির সময় থেকেই নাকি একে অপরের প্রেমে পড়েন তারা। বিস্তর জল ঘোলাও হয় তাদের সম্পর্ক নিয়ে। পরিস্থিতি এমন হয় যে আদালতের দ্বারস্থ হন হৃত্বিক। যদিও সেসব অতীত। সাবা আজাদের সঙ্গে বাকি জীবন কাটানোর পরিকল্পনা করছেন অভিনেতা। অন্যদিকে সেই ঘটনার পর থেকে নিজেকে ‘সিঙ্গেল’ বলে এসেছেন কঙ্গনা।

প্রসঙ্গত, এর আগে একাধিকবার ‘বলিউডের মাফিয়া’ বলে অনেককেই কটাক্ষ করেছেন কঙ্গনা রানাউত। নাম না করেই একাধিকবার নেপোটিজম বিতর্ক উসকে দিয়েছেন অভিনেত্রী। এমনকি করণ জোহরকে নেপোটিজমের ধ্বজাধারী বলে কটাক্ষও করেছিলেন। স্টারকিডদের নেপো কিড বলতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করেননি কঙ্গনা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা