× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইত্তেফাক নির্মাণ করবেন রাফি, অমিতাভ নয়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ মার্চ ২০২৩ ১৬:৫৬ পিএম

আপডেট : ২১ মার্চ ২০২৩ ১৭:২৭ পিএম

ইত্তেফাক নির্মাণ করবেন রাফি, অমিতাভ নয়

সম্প্রতি ‘ইত্তেফাক’ সিনেমা নির্মাতা নিয়ে নতুন একটি গুজব শুরু হয়েছে। সিনেমাটি পরিচালক রায়হান রাফির নির্মাণ করার কথা থাকলেও সিনেমাটি নাকি অমিতাভ রেজা বানাচ্ছেন। এমনই এক সংবাদ প্রকাশ করে দেশের একটি অনলাইন পোর্টাল। এরপরই শুরু হয় আলোচনা। জানতে চাওয়া হয় তাহলে ‘ইত্তেফাক’ সিনেমার আসল নির্মাতা কে?

এ বিষয়ে আয়নাবাজি সিনেমার নির্মাতা অমিতাভ রেজার সঙ্গে যোগযোগ করা হলে তিনি শুরুতেই আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘ইত্তেফাক’ সিনেমাটির সঙ্গে আমি কখনোই ছিলাম না। এটি আমার প্রজেক্টও না। এটি রাফির সিনেমা। তাই এটি রাফিই নির্মাণ করছে। অহেতুক দেশের একটি পোর্টাল আমার নাম জড়িয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করেছে। বিষয়টি তারা ঠিক করেনি। একজন নির্মাতা হিসেবে আমি বিব্রত হয়েছি।’      

‘ইত্তেফাক’ সিনেমাটি নির্মাণের ঘোষণা পরিচালক রায়হান রাফি অনেক আগেই দিয়েছিলেন। এরপর অমিতাভ রেজার নাম এলে বিষয়টি নিয়ে দুজনই বিব্রত হন। 

 ‘ইত্তেফাক’ দিয়ে আরও একটি থ্রিলারধর্মী সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন রাফি। যেখানে পরিচালনার পাশাপাশি এর গল্প আর চিত্রনাট্যও তিনি লিখেছেন। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করার কথা রয়েছে অভিনেতা সিয়াম আহমেদ ও বিদ্যা সিনহা মিমের। এ বছরই সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা