× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার ‘গৌতম বুদ্ধ অ‌্যাওয়ার্ড’ জিতে নিল ‘সাঁতাও’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ মার্চ ২০২৩ ১৯:৩৯ পিএম

আপডেট : ২০ মার্চ ২০২৩ ২২:৪১ পিএম

এবার ‘গৌতম বুদ্ধ অ‌্যাওয়ার্ড’ জিতে নিল ‘সাঁতাও’

গণ-অর্থায়নে নির্মিত সিনেমা ‘সাঁতাও’। খন্দকার সুমনের পরিচালনায় এ সিনেমা ইতঃপূর্বে পুরস্কৃত হয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ২৭ জানুয়ারি সিনেমাটি মুক্তি পায়। এবার নেপালে ‘গৌতম বুদ্ধ অ‌্যাওয়ার্ড’ জিতে নিল সাঁতাও। 

প্রান্তিক মানুষের জীবন কাহিনী নিয়ে নির্মিত ক্রাউড ফান্ডেড সিনেমা সাঁতাও। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল ও ফজলুল হক।

আইনুন পুতুল সেখানে থেকেই সোমবার (২০ মার্চ) সেই অর্জনের বিশেষ কিছু মুহূর্তের ছবি শেয়ার করে লেখেন, 'আমরা জিতেছি জয় বাংলা'। 

সাঁতাও গল্পটি কৃষকদের সংগ্রামী জীবন এবং প্রান্তিক পটভূমি থেকে নারীদের সর্বজনীন সংগ্রামকে কেন্দ্র করে। সিনেমাটি পরিচালনার পাশাপাশি খন্দকার সুমন সাঁতাও ছবির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন। ছবিটিতে আরও অভিনয় করেছেন সাবেরা ইয়াসমিন, তশমিতা শিমু, মিতু সরকার প্রমুখ। 






শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা