× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অভিনয় করা ছেড়ে দেব : জুনিয়র এনটিআর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ মার্চ ২০২৩ ১৭:৩৩ পিএম

আপডেট : ২০ মার্চ ২০২৩ ১৮:০২ পিএম

অভিনয় করা ছেড়ে দেব : জুনিয়র এনটিআর

সদ্য অস্কার জিতে দেশে ফিরেছেন জুনিয়র এনটিআর। আর অস্কার জিতে ফিরেই এক অনুষ্ঠানে গিয়ে রীতিমতো হুমকি দিলেন অভিনেতা। তবে এ হুমকি হিংসাত্মক নয়। কিছুটা বিরক্ত হয়ে আর মজার ছলেই অভিনেতা বলেন, ’এ রকম যদি করো তবে আর ছবি করব না, অভিনয় করা ছেড়ে দেব।’ 

এক অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখানেই তাকে প্রশ্ন করা হয় তার আগামী ছবি সম্পর্কে। আর এতেই বেজায় রেগে যেতে দেখা যায় তাকে। তিনি হাজির দর্শকদের উদ্দেশে বলেন, ’কোনো ছবি করছি না। আর যদি বারবার একই জিনিস জিজ্ঞাসা করতে থাকেন, তবে আমি আর ছবি করব না বলে দিচ্ছি।’ এনটিআরের কথা শুনে সবাই যখন বেশ চিন্তিত, তখন ব্যাপারটা হাল্কা করার জন্য তিনি বলেন, ’তখন হয়তো আমি ছবি বানাব।’  

এই মুহূর্তে কোনো ছবিতে অভিনয় না করলেও খুব শিগগিরই ‘এনটিআর ৩০’ ছবির কাজ শুরু করতে চলেছেন এনটিআর জুনিয়র। পরিচালক কোরাতালা শিবার ছবিতে দক্ষিণী অভিনেতার বিপরীতে দেখা যেতে চলেছে বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরকে। এই ছবির হাত ধরেই তেলুগু ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন বনি-কন্যা। ‘এনটিআর ৩০’ ছবিতে জুনিয়র এনটিআরের সঙ্গে কাজ নিয়ে খুবই উচ্ছ্বসিত জাহ্নবী। সম্প্রতি এক অনুষ্ঠানে অভিনেত্রী বলেন, ‘’আমি কদিন আগে আবার ‘আরআরআর’ দেখলাম। জুনিয়র এনটিআরের অভিনয় দেখে আমি রীতিমতো মুগ্ধ। আমার স্বপ্ন ছিল ওর সঙ্গে কাজ করার। ওর সঙ্গে এক ছবিতে কাজ করতে পারা আমার জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের।’’

প্রসঙ্গত, কিছুদিন আগেই এনটিআর ট্রোল হয়েছিলেন অন্য এক কারণে। সদ্য অস্কার পেয়েছে জুনিয়র এনটিআরের ছবি ‘আরআরআর’-এর গান ‘নাটু নাটু’। বিদেশে গিয়ে নানা সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন এনটিআর। 










শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা