× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেলেনার ৪০০ মিলিয়নের মাইলফলক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ মার্চ ২০২৩ ১৬:১৮ পিএম

আপডেট : ২০ মার্চ ২০২৩ ১৬:৫৭ পিএম

সেলেনার ৪০০ মিলিয়নের মাইলফলক

ফটো এবং ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে সেলেনা গোমেজের ফলোয়ারের সংখ্যা ৪০০ মিলিয়ন ছাড়িয়েছে। এ মাইলফলক অর্জনের পর ভক্তদের জন্য নিজের বিভিন্ন সময়ের বেশ কিছু ছবি শেয়ার করেছেন সেলেনা।

সম্প্রতি তার শেয়ার করা ছবিগুলো বিভিন্ন কনসার্ট ও ইভেন্টের। ক্যাপশনে সেলেনা গোমেজ লিখেছেন, ‘যদি পারতাম তবে ৪০০ মিলিয়ন ভক্তকে জড়িয়ে ধরতাম।’

সেলেনার এ পোস্ট দেখে আপ্লুত ভক্তরা। তারা শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন কমেন্ট বক্সে। একজন লিখেছেন, ‘আমি লাইনে দাঁড়াতে রাজি আছি!’

বিশ্বের নারী তারকাদের মধ্যে সর্বোচ্চ ফলোয়ার এখন সেলেনা গোমেজের। কিছুদিন আগেই কাইলি জেনারকে ছাড়িয়ে ইনস্টাগ্রামে সর্বাধিক ফলো করা তারকার স্থানটি নিজের করে নিয়েছেন সেলেনা গোমেজ।

বিশ্ব ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসির পরে গোমেজ এখন ইনস্টাগ্রামে তৃতীয় সর্বাধিক অনুসরণকারী ব্যক্তি। রোনালদোর ৫৬২ মিলিয়ন ও মেসির ৪৪২ মিলিয়ন ফলোয়ারের পর তৃতীয় স্থানে থাকা গোমেজের ফলোয়ার সংখ্যা ৪০০ মিলিয়ন ছাড়িয়েছে। নারী তারকার মধ্যে ফলোয়ারের দিক থেকে প্রথম স্থানে রয়েছেন গোমেজ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা