× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সালমান শাহকে নিয়ে যা বললেন শাবনূর

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২২ ১৭:৩২ পিএম

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২ ১৬:৪১ পিএম

সালমান শাহকে নিয়ে যা বললেন শাবনূর

ঢাকাই সিনেমার অকালপ্রয়াত নায়ক সালমান শাহ। আজ ৬ সেপ্টেম্বর তার ২৬তম মৃত্যুবার্ষিকী। এতগুলো বছর তিনি নেই, তবু ফুরায়নি তার আবেদন। আজও হৃদয়ের মণিকোঠায় সযত্নে প্রিয় নায়কের জন্য ভালোবাসা নিয়ে ঘুরে বেড়ান কয়েক প্রজন্মের দর্শক। 

মৃত্যুবার্ষিকী এলেই ঢালিউডপ্রেমীদের অন্তরে নামে দীর্ঘশ্বাস। করুণ এক মৃত্যু সালমানকে করেছে সবার কাছে অমর। নানাজন নানা স্মৃতিচারণে তাকে স্মরণ করেন।

সালমান শাহ’র সুপারহিট জুটির নায়িকা শাবনূর। তিনি বর্তমানে অস্ট্রেলিয়া প্রবাসী। সেখান থেকে আজ ফেসবুকে এক স্ট্যাটাসে সালমানকে স্মরণ করলেন তিনি। লিখেছেন, ‘অমর নায়ক সালমান শাহের ২৬তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি। প্রিয় নায়ক, যেখানে আছ ভালো থেকো, সুখে থেকো। আল্লাহ তোমাকে জান্নাত দান করুন। আমিন।’

১৯৯৪ সালে নায়ক হয়ে পথচলা শুরু করেন সালমান শাহ। মাত্র ৪ বছরের ক্যারিয়ারে তিনি ২৭টি সিনেমায় অভিনয় করেছেন। তার মধ্যে ১৪টি ছবির নায়িকা শাবনূর। এই জুটির সিনেমাগুলো আজও দর্শকের কাছে সেরা পছন্দের। আজও বাজে তাদের অভিনীত গানগুলো।

প্রবা/এলএ/এমজে

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা