× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বানসালির সিনেমায় আলিয়ার নায়ক সালমান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ মার্চ ২০২৩ ১৩:০৭ পিএম

বানসালির সিনেমায় আলিয়ার নায়ক সালমান

সঞ্জয় লীলা বানসালি। বলিউডের পর্দায় তিনি বহুদিন ধরেই রঙ ছড়িয়ে যাচ্ছেন। তার প্রতিটি ফ্রেম যেন কবিতার পঙতি। নির্মাণের মুন্সিয়ানায় মুগ্ধ করেছেন বারবার। তার সিনেমাগুলো এক একটা রূপকথার গল্পের মতো। সেট থেকে গল্পের বুননে সবকিছুতেই থাকে একটা অন্যরকম অনুভূতি। ভিন্ন ধারার গল্প বলেন, ভিন্ন আঙ্গিকে সিনেমা বানান। এবার তিনি বানাতে যাচ্ছেন নতুন আরেকটি মাস্টার পিস সিনেমা। যার নাম 'ইনশাআল্লাহ'। 

সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলিউড ভাইজান সালমান খানকে। তার বিপরীতে প্রথমাবারের মতো অভিনয় করার কথা রয়েছে অভিনেত্রী আলিয়া ভাটের।বলিউডভিত্তিক গণমাধ্যম কইমই সূত্রে এ তথ্য জানা গেল। তবে বিষয়টি নিয়ে নির্মাতা এখনো মুখ খুলেননি। 

তথ্য সঠিক হলে বানসালির 'ইনশাআল্লাহ' দিয়ে প্রথমবার জুটি হয়ে পর্দায় আসবেন সালমান খান ও আলিয়া। আর এতে ধারণা করাই যায়, আরও একটি ব্লকবাস্টার হিট সিনেমা নিয়ে হাজির হবেন বানসালি। এই সিনেমায় সালমান-আলিয়া ছাড়া আরও কয়েকজন মেগাস্টারকে দেখা যাবে বলে খবর। সবকিছু ঠিক থাকলে এ বছরের শেষের দিকে সিনেমার শুটিং শুরু হবে। এরইমধ্যেই সিনেমার গল্পের কাজ সম্পন্ন হয়েছে। 

বানসালির নতুন সিনেমা নিয়ে আরও জানা গেছে, ‘সিনেমাটির গল্প অনেক আগেই লিখে রেখেছিলেন নির্মাতা। গল্পটি অভিনেতা সালমান খানকেন কেন্দ্র করেই লেখা। তবে আর্থিক সংকটের কারণে এর আগে সিনেমাটি নির্মাণের ঘোষণা দেননি নির্মাতা। এবার সব সংকট কাটিয়ে দ্রুতই ‘ইনশাল্লাহ’ মুক্তি দিতে চান তিনি।

আরও পড়ুন: সিনেমার ইমেজ সংকটে ঘটনাবহুল তিন মাস

বানসালির বিগত দিনের সিনেমার গল্প থেকে এই সিনেমার গল্প একটু আলাদা হতে যাচ্ছে। লাভ-কমেডি ধাঁচের এই সিনেমায় সালমানের বিপরীতে আলিয়া ভাটকে কীভাবে তিনি উপস্থাপনা করবেন সেটা নিয়েও চলছে জল্পনা কল্পনা। দুই প্রজন্মের দুই তারকার রসায়নকে বাস্তবসম্মত করতে বেশ কিছু পরিকল্পনা নাকি করেছেন পরিচালক।

সম্প্রতি বানসালি ওটিটি প্ল্যাটফর্মে নাম লিখিয়েছেন। অভিষেকেই স্টার কাস্ট করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। তিনি নির্মাণ করেছেন একটি ওয়েব সিরিজ। মুক্তির অপেক্ষায় থাকা সেই ওয়েব সিরিজের নাম ‘হীরামান্ডি’। একঝাঁক তারকাকে নিয়ে নির্মিত সিরিজটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে এ বছরই মুক্তি দেওয়া হবে। মোট ৮টি পর্ব নিয়ে নির্মিত এই সিরিজে ৬ জন তারকা অভিনেত্রীকে অভিনয় করতে দেখা যাবে। তারা হলেন মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দরি, সঞ্জিদা শেখ, রিচা চাড্ডা, শারমিন শেগল।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা