× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সহকর্মীরদের কৃতজ্ঞতা প্রকাশ করলেন মাহি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ মার্চ ২০২৩ ১৪:৪৭ পিএম

আপডেট : ১৯ মার্চ ২০২৩ ১৫:০২ পিএম

সহকর্মীরদের কৃতজ্ঞতা প্রকাশ করলেন মাহি

ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলায় কারাভোগের পর মুক্ত হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। শনিবার (১৮ মার্চ) এ অভিনেত্রীর গ্রেপ্তারের পর ঘটনাটি ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হয়। বর্তমানে মাহি ৯ মাসের অন্তঃসত্ত্বা।

একজন গর্ভবতী মাকে এভাবে গ্রেপ্তার করায় অভিনেত্রী জয়া আহসান থেকে শুরু করে পরীমনি, মেহের আফরোজ শাওন, তমা মির্জা, রাজ রিপাসহ অনেকেই এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে মাহির পাশে ছিলেন।

শনিবার (১৮ মার্চ) কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাতে নিজ ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী। সেই সঙ্গে সাংবাদিকদেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি। তিনি লেখেন, ‘‘ওরে আমার পরী, ওরে আমার জয়া আপা, আমার শাওন আপা, তমা, রিপা, মিতু, নীড় আর specifically আমার সমস্ত সাংবাদিক ভাইরা। আমার কলিজা তোমরা, আমার শক্তি তোমরা।’’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা