× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক নাটকে শিল্পী সংঘের কার্যনির্বাহী পরিষদের সবাই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ মার্চ ২০২৩ ১৩:২৩ পিএম

এক নাটকে শিল্পী সংঘের কার্যনির্বাহী পরিষদের সবাই

সম্প্রতি ভিন্ন এক উদ্যোগে যুক্ত হয়েছেন টিভি পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’-এর কার্যনির্বাহী পরিষদের সদস্যরা। তারা সবাই মিলে একটি নাটকে অভিনয় করেছেন। তবে উদ্যোগটি আলোচনায় এসেছে মানবিক দৃষ্টিকোণ থেকে। এ নাটকে অভিনয় করা শিল্পীদের সম্মানী যাবে অভিনয়শিল্পী কল্যাণ তহবিলে।

আসছে ঈদুল ফিতরের জন্য নির্মিত নাটকটির নাম ‘আজ আমাদের ছুটি’। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন রকম সেবামূলক এবং জনহিতকর কার্যক্রমে নিজেদের যুক্ত করে আলোচনায় আসেন তারকারা। দেশ, সমাজ ও জাতির জন্য ভালো কিছু করার উদ্দেশ্যে কোনো স্বার্থ ও সুবিধা না থাকা সত্ত্বেও সমাজের কাছে নানা দৃষ্টান্ত স্থাপন করেন তারা। সেই ধারাবাহিকতা নিয়েই এই নাটকে কাজ করেছেন শিল্পী সংঘের নেতারা।

অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম, সহসভাপতি ইকবাল বাবু, সাধারণ সম্পাদক রওনক হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক নাজনীন হাসান চুমকী ও জামিল হোসেন এতে অভিনয় করেছেন। এ ছাড়াও সাংগঠনিক সম্পাদক সাজু খাদেম, অর্থ সম্পাদক নূরে আলম নয়ন, অনুষ্ঠান সম্পাদক রাশেদ মামুন অপু, দপ্তর সম্পাদক শেখ মেরাজুল ইসলাম, আইন ও কল্যাণ সম্পাদক উর্মিলা শ্রাবন্তী কর, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রাণ রায় ও আইটি সম্পাদক সুজাত শিমুলকে দেখা যাবে এই ভিন্ন রকমের আয়োজনের নাটকে। দপ্তর নির্বাহী রতন সিদ্দিকী ছাড়াও সূচনা শিকদার, তানভীর মাসুদ, মাজনুন মিজানসহ যারা এই সংগঠনের কার্যনির্বাহী সদস্য, তাদেরও দেখা যাবে এই নাটকটিতে।

 ঈদের বিশেষ অনুষ্ঠানমালার অংশ হিসেবে রাজীবুল ইসলাম রাজীব রচিত ও পরিচালিত এই বিশেষ নাটকটি প্রচার হবে চ্যানেল আইতে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা