× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কারাগার থেকে মুক্ত চিত্রনায়িকা মাহিয়া মাহি

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৮ মার্চ ২০২৩ ২০:১৮ পিএম

আপডেট : ১৮ মার্চ ২০২৩ ২০:৩৩ পিএম

কারাগার থেকে বের হওয়ার পর মাহিয়া মাহি। প্রবা ফটো

কারাগার থেকে বের হওয়ার পর মাহিয়া মাহি। প্রবা ফটো

চিত্রনায়িকা মাহিয়া মাহি গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন। শনিবার (১৮ মার্চ)  সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে কারাগার থেকে মুক্তি পান তিনি। এর আগে বিকাল সাড়ে ৫টায় তার আইনজীবী আদালতে জামিন চাইলে বিচারক তা মঞ্জুর করেন। 

সন্ধ্যা সাড়ে ৭টায় জামিনের কাগজ কারাগারে নিয়ে আসেন মাহির আইনজীবী আনোয়ার সাদত সরকার।

গাজীপুর জেলা কারাগারের জেলার তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। 

শুক্রবার গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় মাহি ও তার স্বামী রাকিব সরকারের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে সৌদি আরব থেকে দেশে ফিরলে মাহিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে পুলিশ। তারপর তাকে রিমান্ড চেয়ে আদালতে নিলে দুপুর দেড়টার দিকে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। 

তবে অন্তঃসত্ত্বা হওয়ায় তার রিমান্ড মঞ্জুর করেননি বিচারক। বিকালে মাহির আইনজীবীরা তার জামিনের আবেদন করলে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইকবাল হোসেন তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনসহ পৃথক দুটি মামালাতেই জামিন মঞ্জুর করেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা