× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার ব্রিটিশ গায়কের সঙ্গে গাইবেন নুসরাত ফারিয়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ মার্চ ২০২৩ ১৫:২২ পিএম

এবার ব্রিটিশ গায়কের সঙ্গে গাইবেন নুসরাত ফারিয়া

দেশের বিনোদন জগতের জনপ্রিয় নাম অভিনেত্রী নুসরাত ফারিয়া। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা ও নিয়মিত গানে কণ্ঠ দেন তিনি। এর আগে তিনটি গানে কণ্ঠ দিয়েছেন নুসরাত। যার মধ্যে আমি চাই থাকতে, পটাকা ও হাবিবি বেশ জনপ্রিয়তা পায়। এবার আসছে তার চতুর্থ গান  ‘বুঝি না তো তাই’।

এতে নুসরাত ফারিয়ার সহশিল্পী হিসেবে প্রথমবারের মতো নাম লিখিয়েছেন ব্রিটিশ র‌্যাপার মুজজি স্ট্রেইনজার। বাংলাদেশি বংশোদ্ভূত এ গায়ক ইংল্যান্ডসহ গোটা বিশ্বে বেশ জনপ্রিয়।

তিনি বিবিসি এশিয়ান নেটওয়ার্কের সেরা তিন প্রতিযোগীর একজন। প্রথম বাংলাদেশি হিসেবে কাজ করছেন মেইন স্ট্রিম ব্রিটিশ মিউজিক ইন্ডাস্ট্রিতেও।

‘বুঝি না তো তাই’ গানটির সুর মুমজি আর সংগীতায়োজনে আছেন ডিজে লায়ান। কথা লিখেছেন বাঁধন। ফেব্রুয়ারিতে থাইল্যান্ডে এর দৃশ্যধারণ করা হয়েছে। এর কোরিওগ্রাফি ও নির্দেশনা দিয়েছেন ভারতের ডিরেক্টর ও ড্যান্সার বাবা যাদব।

গানটির ভিডিও ভারতের জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফের ইউটিউব চ্যানেলে আগামী রোজার ঈদে মুক্তি দেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা