× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার চিত্রনায়িকা মাহি

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৮ মার্চ ২০২৩ ১২:০৪ পিএম

আপডেট : ১৮ মার্চ ২০২৩ ১৪:৫২ পিএম

চিত্রনায়িকা মাহিয়া মাহি। সংগৃহীত ছবি

চিত্রনায়িকা মাহিয়া মাহি। সংগৃহীত ছবি

চলচ্চিত্র নায়িকা মাহিয়া মাহিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ মার্চ) বেলা আনুমানিক ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর তাকে গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে মাহির স্বামী রাকিব পলাতক বলে প্রতিদিনের বাংলাদেশকে জানিয়েছেন জিএমপির মিডিয়া উইং কর্মকর্তা ইব্রাহিম খান।

বিমানবন্দর থেকে জিএমপি উপকমিশনার (অপরাধ) আবু তোরাব মো. শামসুর রহমানের নেতৃত্বে মাহিকে জিএমপির হেডকোয়ার্টারে নেওয়া হচ্ছে।

শুক্রবার (১৭ মার্চ) মাহিয়া মাহি ও তার স্বামী আওয়ামী লীগ নেতা রাকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার উপপরিদর্শক মোহাম্মদ রোকন মিয়া।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম গতকাল জানিয়েছেন, অপমান, অপদস্থ ও হেয় প্রতিপন্ন করে বিভিন্ন মিথ্যা, বানোয়াট, আক্রমণাত্মক, কুরুচিপূর্ণ এবং মানহানিকর তথ্য প্রচার করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার অপরাধে রাকিব সরকার ও তার স্ত্রী মাহিয়া মাহি সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

শুক্রবার ভোরে স্বামীর সঙ্গে ওমরাহ পালন করতে যাওয়া চিত্রনায়িকা মাহি সৌদি আরবের মক্কা শহর থেকে ফেসবুক লাইভে রাকিবের গাড়ির শোরুম ভাঙচুর ও হামলার অভিযোগ করেন। এর কিছু সময় পর রাকিব ও মাহি ফেসবুক লাইভে এসে বলেন, ‘গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম দেড় কোটি টাকার বিনিময়ে আমাদের গাড়ির শোরুম দখল করে দিচ্ছেন ইসমাইল ওরফে লাদেনকে।’

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে মাহি ও রাকিব সরকার আবারও ফেসবুক লাইভে আসেন। তারা বলেন, ‘গাজীপুর পুলিশ আমাদের সিকিউরিটিসহ অন্যদের অ্যারেস্ট করেছে। আমাদের শোরুম থেকে সবাইকে বের করে দিচ্ছে। বলেছে, না বের হলে গুলি করবে। পুলিশ কখনও এগুলো করতে পারে? আমরা সকালে এয়ারপোর্টে নামব। হয়তো আমাদেরও গ্রেপ্তার করবে।’

মাহি ও রাকিবের বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন থানায় দুটি মামলা রয়েছে। একটি মামলা আছে জমিসংক্রান্ত বিরোধের। আরেকটি ডিজিটাল নিরাপত্তা আইনের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা