× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘তোমার চলে যাওয়া কষ্ট দেয়’, সালমান স্মরণে ওমর সানি

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২২ ০৯:৪৮ এএম

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২ ১০:৩৪ এএম

‘তোমার চলে যাওয়া কষ্ট দেয়’, সালমান স্মরণে ওমর সানি

ঢাকাই সিনেমার অকাল প্রয়াত নায়ক সালমান শাহ। আজ ৬ সেপ্টেম্বর তার ২৬তম মৃত্যুবার্ষিকী। এতগুলো বছর তিনি নেই, তবুও ফুরায়নি তার আবেদন। আজও হৃদয়ের মণিকোঠায় সযত্নে প্রিয় নায়কের জন্য ভালোবাসা নিয়ে ঘুরে বেড়ান কয়েক প্রজন্মের দর্শক। 

মৃত্যুবার্ষিকী এলেই ঢালিউডপ্রেমীদের অন্তরে নামে দীর্ঘশ্বাস। করুণ এক মৃত্যু সালমানকে করেছে সবার কাছে অমর। নানাজন নানা স্মৃতিচারণে তাকে স্মরণ করেন।

আজ সালমানকে স্মরণ করলেন তারই সমসাময়িক আরেক জনপ্রিয় নায়ক ওমর সানি। নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘আমার সহযোদ্ধা, তোমার চলে যাওয়াটাকে ২৬ বছর ধরে আমাকে কষ্ট দেয়। একদিন আমারও চলে আসতে হবে তোমার কাছে।’

সালমান শাহর জন্য আল্লাহর কাছে জান্নাত চেয়ে দোয়া করেন ওমর সানি।

১৯৯৪ সালে সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবি দিয়ে সিনেমায় পথচলা শুরু করেন সালমান শাহ। মাত্র দুই বছরে প্রায় ২৭টি সিনেমায় অভিনয় করে আকাশ ছোঁয়া সাফল্য পেয়েছেন তিনি। 

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর এ নায়কের নিজগৃহ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সেই থেকে এদেশের চলচ্চিত্রে এক বেদনার নাম হয়ে আছেন সালমান শাহ। যার প্রতি ভালোবাসা যেন কভু শেষ হওয়ার নয়।


এলএ/ এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা