× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১০০ কোটির মাইলফলকে রণবীর-শ্রদ্ধার ছবি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ মার্চ ২০২৩ ১৫:৪৪ পিএম

আপডেট : ১৭ মার্চ ২০২৩ ১৬:০৮ পিএম

 ১০০ কোটির মাইলফলকে রণবীর-শ্রদ্ধার ছবি

অবশেষে বক্স অফিসে ১০০ কোটির মাইলফলক স্পর্শ করল রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুর অভিনীত ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কর’। মুক্তির ৯ দিনে বিশ্বব্যাপী শতকোটি রুপি আয়ের রেকর্ড গড়েছে ছবিটি।

বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির ৯ দিনে বিশ্বব্যাপী ‘তু ঝুটি ম্যায় মক্কর’ ছবিটি আয় করেছে  ১২১ কোটি রুপি। এ ছাড়াও শুধু ভারতেই ছবিটির আয় দাঁড়িয়েছে ৯০ কোটি রুপি।

জানা গেছে, ভারতের বড় বড় শহরের মাল্টিপ্লেক্সগুলোতে ভালো ব্যবসা করছে ছবিটি। এ ছাড়াও ২০২২ সালের শেষ থেকে শুরু করে ২০২৩ সালের এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত বলিউড ছবির তালিকা বিবেচনা করলে ‘পাঠান’ ও ‘ব্রহ্মাস্ত্র’-এর পরেই ‘তু ঝুটি ম্যায় মক্কর’ অবস্থান করছে।

লাভ রঞ্জন পরিচালিত ‘তু ঝুটি ম্যায় মক্কর’ ছবিটি ভারতের ৩৬০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। যেখানে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা