× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চেন্নাইয়ের হাসপাতালে নাদিয়ার মেজর অপারেশন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ মার্চ ২০২৩ ১৬:৩৩ পিএম

আপডেট : ১৬ মার্চ ২০২৩ ১৬:৫৫ পিএম

চেন্নাইয়ের হাসপাতালে নাদিয়ার মেজর অপারেশন

গুরুতর অসুস্থ হয়ে ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। সোমবার (১৩ মার্চ) সন্ধ্যায় চেন্নাই থেকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অসুস্থতার কথা জানিয়েছিলেন অভিনেত্রী নিজেই।

চলতি বছরের শুরুর দিকেও তিনি বেশ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। কয়েক মাস না পেরোতেই আবারও গুরুতর অসুস্থ তিনি। অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে তিনি ফেসবুক পোস্টে লিখেছিলেন, ‘প্রতিটি পরিস্থিতিতে তিনি আমাকে একা ছাড়েন না। আমার প্রিয় আল্লাহ তুমিই আমার জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ।’ তবে তার অসুস্থতার কারণ এখনও জানা যায়নি।

এদিকে আজ ১৬ মার্চ বৃহস্পতিবার নাদিয়া তার ফেসবুকে নিজের অসুস্থতা নিয়ে আরও একটি পোস্ট শেয়ার করেছেন। তিনি লেখেন, ’আমি অ্যাপোলো হাসপাতাল এ আমার চিকিৎসার জন্য এসেছিলাম। তখন ডাক্তার আমাকে সাথে সাথে একটা মেজর অপারেশন এর জন্য বলে। অপারেশন এর জন্য এখানে আমার আরো বেশ কিছু দিন থাকতে হবে। আমার ডিরেক্টর ভাইদের প্রতি অত্যন্ত দুঃখিত যাদেরকে আমি ডেট দিয়েছিলাম।’

উক্ত পোস্টে নাদিয়ার ভক্ত ও অনুরাগীরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। 

এর আগে, ১৭ জানুয়ারি রাতে গ্যাস্ট্রোলজির সমস্যাবোধ করায় হাসপাতালে ভর্তি হতে হয়েছিল নাদিয়াকে। হাসপাতালের বেডে শুয়ে থাকার একটি ছবি ফেসবুকে পোস্ট করে নাদিয়া জানিয়েছিলেন, ‘হঠাৎ গ্যাস্ট্রোলজির সমস্যাবোধ করায় হাসপাতালে ভর্তি হতে হলো। এজন্য আমি সব ধরনের শুটিং থেকে আপাতত বিরতি নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা