× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বোল্ড লুকে নায়িকা নিপুণ, চোখ কপালে ভক্তদের!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ মার্চ ২০২৩ ১৮:৫৫ পিএম

আপডেট : ১৫ মার্চ ২০২৩ ২০:৩৬ পিএম

বোল্ড লুকে নায়িকা নিপুণ, চোখ কপালে ভক্তদের!

শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে দেশের মানুষের মুখে মুখে ছিল চিত্রনায়িকা নিপুণের নাম। অভিনয়ের পাশাপাশি বর্তমানে তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব এই নায়িকা।

মঙ্গলবার (১৪ মার্চ) রাতে একটি ছবি তার ভেরিফাইড ফেসবুক আইডিতে শেয়ার করেন এবং ক্যাপশনে লেখেন 'গুড নাইট'। সবাইকে গুড নাইট বললেও মধ্যরাতে তরুণদের ঘুম হারাম করে দিয়েছেন এই নায়িকা।

ছবিতে দেখা যায়, বেশ বোল্ড লুকে ধরা দেন তিনি। ইতঃপূর্বে এমন রূপে দেখা যায়নি তাকে। নায়িকার এমন ছবি দেখে মন্তব্যের ঘরে নেটিজেনরা বিভিন্ন ধরনের কথা বলছেন। এই ছবি নিয়ে চিত্রনায়ক ওমর সানীর মন্তব্য ছিল চোখে পড়ার মতো। তিনি লিখেছেন, ‘বুঝলাম না।’ ওমর সানী কী বোঝেননি, সেটা নিয়েও নেটিজেনরা প্রশ্ন তুলেছেন। নেটিজেনদের অনেকেই প্রশংসাও করছেন।

মন্তব্যেই স্পষ্ট যে নিপুণকে এই লুকে অনেক ইয়াং লাগছে। একজন লিখেছেন, 'এখনো মনে হয় ১৫ বছরের কিশোরী।'

আবার অনেকেই বলছেন, আপনার বর্তমান পজিশনের সঙ্গে এমন ছবি মানা যায় না। তবে এসব মন্তব্যের বিপরীতে কোনো ফিরতি মন্তব্য করেননি এই নায়িকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা