× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সজল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ মার্চ ২০২৩ ১৬:১৯ পিএম

আপডেট : ১৫ মার্চ ২০২৩ ১৬:৪৩ পিএম

আব্দুন নূর সজল। ছবি : সংগৃহীত

আব্দুন নূর সজল। ছবি : সংগৃহীত

দেশের অন্যতম মেধাবী জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। ছোটপর্দা থেকে বড়পর্দা কিংবা ওয়েব সিরিজ, সব জায়গাতেই নিজেকে প্রমাণ করেছেন একজন জাত অভিনেতা হিসেবে। দুই দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় কাজ। সম্প্রতি তার মুক্তিপ্রাপ্ত ‘দ্য সাইলেন্স’ ওয়েব সিরিজে ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করে কুড়িয়েছেন অগণিত প্রশাংসা। 

তরুণ এ অভিনেতা প্রায়ই ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে থাকেন। সেক্ষেত্রে ‘কবে বিয়ে করছেন’ প্রায়ই এই প্রশ্নের সম্মুখিন হতে হয় তাকে। 

এতদিন অভিনেতা সজল বিয়ের প্রশ্নের জবাবে বলতেন, ব্যক্তিগত বিষয় থাক। তবে এবার বিয়ে করবেন বলে জানালেন তিনি। সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে এমনটা জানিয়েছেন তিনি।

অভিনেতা বলেন, কবে বিয়ে করছি সেই প্রশ্ন এতদিন শুনতে শুনতে বেশ ক্লান্ত ছিলাম। সহকর্মীসহ সবার সঙ্গে ভালো সম্পর্ক আমার। তারাও জানতে চাইতেন এ ব্যাপারে। কিন্তু বিয়ে তো চাইলেই হঠাৎ করে সম্ভব নয়। এ জন্য পারিবারিক প্রস্তুতির প্রয়োজন।

তিনি বলেন, আমার মা-বাবা চান আমি বিয়ে করি। এখন বিয়ের বিষয়টি তাদের ওপরই ছেড়ে দিয়েছি। মাঝে অসুস্থ ছিলেন বাবা। এখন কিছুটা সুস্থ। সবমিলে আমার পরিবারের সদস্যরাই বিয়ের ব্যবস্থা করছেন। হয়তো শিগগিরই হয়ে যাবে।

আরও পড়ুন: ব্যাংককের হাসপাতালে তাসনিয়া ফারিণের অস্ত্রোপচার

বিয়ে করবেন জানালেও কবে করবেন সে কথা জানাননি এ অভিনেতা। এ বিষয়ে জানতে চাইলে বলেন, দিনক্ষণ চূড়ান্ত হয়নি। এ কারণে এখনই বলতে পারছি না। এতটুকু নিশ্চিত, এ বছরই বিয়ে করব ইনশা আল্লাহ্।

প্রসঙ্গত, বর্তমানে এ অভিনেতা আসন্ন ঈদের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ঈদুল ফিতরে তার অভিনীত ‘জ্বীন’ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো চিত্রনায়িকা পূজা চেরির সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। এতে পূজা ও সজল ছাড়াও আরও অভিনয় করেছেন চিত্রনায়ক জিয়াউল রোশান, সুজাতা, মুন, বেবি, হিরা প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা