× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মা হতে চলেছেন লিন্ডসে লোহান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ মার্চ ২০২৩ ১৫:৩৫ পিএম

আপডেট : ১৫ মার্চ ২০২৩ ১৫:৫৬ পিএম

মা হতে চলেছেন লিন্ডসে লোহান

মা হতে চলেছেন হলিউড অভিনেত্রী লিন্ডসে লোহান। খবরটি সামাজিকমাধ্যমে নিজেই জানিয়েছেন তিনি। ‘দ্য মিন গার্লস’ তারকা মঙ্গলবার (১৪ মার্চ ) ইনস্টাগ্রাম পোস্টে একটি নবজাতকের পোশাকের ছবি শেয়ার করেছেন। ছবিতে লেখা ‘কামিং সুন…।’ পোস্টটির ক্যাপশনে লেখা ‘আমরা সৌভাগ্যবান ও আনন্দিত।’

লিন্ডসে লোহান ও বাদের শাম্মাস দম্পতির প্রথম সন্তান এটি। অন্তঃসত্ত্বা হওয়ার খবর ভক্তদের জানানোর পর অভিনেত্রীর সামাজিকমাধ্যমের কমেন্ট বক্স শুভেচ্ছা ও ভালোবাসায় ভরে গেছে। শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই দম্পতি।

২০২০ সালে দুবাইয়ের এক মিউজিক ফেস্টিভ্যালে প্রথমবারের মতো একসঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন লিন্ডসে লোহান ও বাদের শাম্মাস। এরপর এই জুটির প্রেমের খবর ছড়িয়ে পড়ে। ২০২১ সালে তারা বাগদানের ঘোষণা দেন। ২০২২-এ তাদের বিয়ে হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা