× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাকে চেপে সিনেমার প্রচার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ মার্চ ২০২৩ ১২:৫৩ পিএম

ট্রাকে চেপে সিনেমার প্রচার

বলিউডে চলতি বছরের অন্যতম অ্যাকশন ঘরানার সিনেমা ‘ভোলা’। অজয় দেবগন অভিনীত সিনেমাটি নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে। চলতি মাসেই সিনেমাটি মুক্তি পাবে। তবে এরই মধ্যে ছবিটির প্রচারণার খবর অবাক করেছে অনেক সিনেপ্রেমীদের। বর্তমানে সিনেমার প্রচারণায় অনেকে অভিনবত্ব আনতে চান। ‘ভোলা’ সিনেমাটির ক্ষেত্রেও ঘটেছে তাই।

জানা গেছে, সিনেমাটির প্রচারের জন্য ট্রাকে চেপে ভারতের নয়টি শহরে ঘুরবেন অজয়। সাধারণ দর্শক যেন আরও কছে থেকে সিনেমাটির সঙ্গে যুক্ত হতে পারে তার জন্যই এমন অভিনব প্রচারণা। থানে, সুরাত, আহমেদাবাদ, জয়পুর, গুরুগ্রাম, দিল্লি, কানপুর ও লখনৌতে চলবে সিনেমাটির প্রচারণা। 

এরই মধ্যে এই প্রচারণা যাত্রার উদ্বোধন করেছেন অজয় দেবগন। সম্প্রতি ইনস্টাগ্রামে তার একটি ভিডিও শেয়ার করেছেন এ অভিনেতা। অনুরাগীরা সেই ভিডিও দেখে অজয়ের প্রশংসা করেছেন। যে ট্রাকে চড়ে অজয় করবেন প্রচারণা, তার নাম রাখা হয়েছে ‘ভোলা যাত্রা’। 

এদিকে সপ্তাহখানেক আগে প্রকাশ পেয়েছে ‘ভোলা’র ট্রেলার। অবশ্য এই ছবির প্রথম লুকটি প্রকাশিত হওয়ার পর থেকেই অ্যাকশন-প্যাকড ছবিটির ট্রেলার দেখার জন্য প্রত্যেকেই উৎসাহিত ছিলেন। এই ছবিতে অজয় দেবগনের বিপরীতে দেখা যাবে টাবুকে।

এ ছাড়াও আছেন বিনীত কুমার, গজরাজ রাও, সঞ্জয় মিশ্র, দীপক ডোবরিয়াল এবং অমলা পল। অজয় দেবগনের চতুর্থ পরিচালনায় ‘ভোলা’ একজন নির্ভীক পিতার গল্প। যিনি তার যুবতী কন্যার কাছে পৌঁছানোর জন্য সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করেন।

মাদকের প্রভু, দুর্নীতিবাজ বাহিনী এবং একাধিক বিপত্তি ভোলার জন্য কোনো বাধা নয়, তিনি বাইরে থেকে একজন যোদ্ধা এবং ভিতরে একজন রক্ষক। সব মিলিয়ে এই ছবি মুক্তির জন্য অপেক্ষায় দিন গুনছেন ভক্তরা। আগামী ৩০ মার্চ মুক্তি পাবে ছবিটি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা