× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শহীদ মিনারে এসে কান্নায় ভেঙে পড়লেন সাবিনা ইয়াসমিন

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২২ ১২:৩৭ পিএম

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২ ১২:৪৩ পিএম

শহীদ মিনারে এসে কান্নায় ভেঙে পড়লেন সাবিনা ইয়াসমিন

আগেই প্রস্তুত ছিল মঞ্চ। জানা ছিলো তিনি আসবেন, যার গানে গানে এ দেশের মানুষ দেশ ভালোবেসেছে, প্রেমিক-প্রেমিকার প্রেমে ভেসেছে। অবশেষে তিনি এলেন। শেষ বিদায়ের আগে শেষ শ্রদ্ধা নেবেন বলে।

কিংবদন্তিকে শ্রদ্ধা জানাতে একদমই কার্পণ্য করেনি তার ভক্ত-অনুরাগীরা। বহু দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন নানা বয়স, ধর্ম ও পেশার মানুষ। কেউ এসেছেন ফুল হাতে, কেউ খালি হাতেই এসেছেন হৃদয় ভরা ভালোবাসা নিয়ে।

আজ অনেক শিল্পী ও কলাকুশলীরাও এসেছেন প্রিয় মানুষটিকে বিদায় জানাতে৷ এখানে এসেছেন গাজী মাজহারুল আনোয়ারের লেখা বহু গানের গায়িকা সাবিনা ইয়াসমিন। 

তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, 'গাজী ভাইকে নিয়ে এভাবে কোনোদিন বলতে হবে ভাবিনি কোনোদিন। আমি উনার লেখা প্রায় সাড়ে ৭ হাজার গান গেয়েছি। উনি আমি আর সত্য সাহা একটা টিমের মতো কাজ করেছি। আজ আমি দুজনকে হারিয়ে ফেললাম। 

আমি আর কিছু বলতে পারছি না। আপনারা দোয়া করবেন গাজী ভাইয়ের জন্য। আল্লাহ যেন উনাকে বেহেশতের সবচেয়ে সুন্দর স্থানে জায়গা দেন।'

আজ শ্রদ্ধা জানাতে আরও এসেছেন কুমার বিশ্বজিৎ, নকীব খান, মনির খানসহ অনেক তারকা।

প্রবা/এলএ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা