× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গার্ড অব অনার দেওয়া হলো গাজী মাজহারুল আনোয়ারকে

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২২ ১২:২৬ পিএম

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২ ১২:৪৪ পিএম

গার্ড অব অনার দেওয়া হলো গাজী মাজহারুল আনোয়ারকে

তার গান মুক্তিপাগল বাংলাদেশিদের সাহস জুগিয়েছে, দিয়েছে প্রেরণা। যুদ্ধের ময়দানে তার লেখা ‘জয় বাংলা বাংলার জয়’ গানটি যোদ্ধাদের মনোবলকে চাঙ্গা করেছে বারবার। স্বাধীন বাংলাদেশেও তার বহু গান এ জাতিকে পথ দেখিয়েছে, দিয়েছে শোক-যাতনায় ঘুরে দাঁড়ানোর মন্ত্র। তার কাছে জাতির অনেক ঋণ।

তাই বাংলা গানের কালপুরুষ গাজী মাজহারুল আনোয়ারের শেষ বিদায়ে রাষ্ট্র কার্পণ্য করেনি সম্মান জানাতে। মৃত্যুর খবর পেয়ে শোক প্রকাশ করে বাণি দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। 

আজ সোমবার (৫ সেপ্টেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয় তার মরদেহ। সেখানে যথাযোগ্য ভাবগাম্ভীর্যের সঙ্গে গার্ড অব অনার প্রদান করা হয় বাংলা গানের গাজীকে। 

গার্ড অব অনার শেষে গাজী মাজহারুল আনোয়ারকে ফুলেল শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। 

প্রসঙ্গত, গাজী মাজহারুল আনোয়ার ১৯৪৩ সালের ২২ ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি থানার তালেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর।


প্রবা/এলএ /এসআর


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা