× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবারও একসঙ্গে শাহরুখ-সঞ্জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ মার্চ ২০২৩ ১৩:৪১ পিএম

আবারও একসঙ্গে শাহরুখ-সঞ্জয়

বলিউড বাদশাহ শাহরুখ খান ও দক্ষিণের মাস্টারমাইন্ড পরিচালক অ্যাটলি কুমার প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন। ‘জওয়ান’ সিনেমা দিয়ে প্রথমবার জুটি বেঁধেছেন এই অভিনেতা-নির্মাতা। সিনেমাটি নির্মাণের ঘোষণা দেওয়ার পর থেকেই শিল্পী বাছাইয়ে চমক দিয়ে আসছেন নির্মাতা। এবার তিনি হাজির আরও এক চমক নিয়ে। এতে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা সঞ্জয় দত্তকে। 

‘জওয়ান’ সিনেমায় সঞ্জয়ের অভিনয়ের বিষয়টি এখন বি-টাউনে আলোচনার তুঙ্গে। সঞ্জয়কে দেখা যাবে একটি ক্যামিও চরিত্রে। ‘পাঠান’ সিনেমায় শাহরুখের সঙ্গে সালমানের ক্যামিও চরিত্রটি যেমন দর্শকদের অনন্দ দিয়েছে, আশা করা হচ্ছে ঠিক তেমনই একটি চরিত্রে মুগ্ধতা ছড়াবেন সাঞ্জু বাবা।

‘জওয়ান’ সিনেমায় সঞ্জয় দত্তের অভিনয়ের বিষয়ে বলিউডভিত্তিক গণমাধ্যমে নির্মাতা অ্যাটলি বলেন, ‘‘জওয়ান’ সিনেমায় একটি গুরুত্বপুর্ণ চরিত্রের জন্য শুরুতেই আমরা সঞ্জয় দত্তকে মাথায় রেখেছিলাম। বিষয়টি আমরা সারপ্রাইজ হিসেবে রাখি। এবার ঘোষণা দেওয়ার সময় এসেছে। তাই শাহরুখের সঙ্গে সঞ্জয়ের অভিনয়ের বিষয়টি ঘোষণা করলাম। আশা করি দারুণ কিছু হতে যাচ্ছে। জাওয়ানের সঙ্গে থাকুন।’

শাহরুখ-সঞ্জয়ের ক্যামিও নতুন কিছু নয়। এর আগেও শাহরুখ খানের সিনেমায় সঞ্জয়কে ক্যামিও চরিত্রে উপস্থিত হতে দেখা গেছে। শাহরুখের ‘ওম শান্তি ওম’ ও ‘রা ওয়ান’ সিনেমায় দেখা যায় সঞ্জয়কে। এবার তারা নতুন করে হাজির হতে যাচ্ছেন। ইতোমধ্যে সঞ্জয়ের অংশের শুটিং শুরু হয়েছে।

আরও পড়ুন: অস্কার জিতে ইতিহাস গড়ল ‘নাটু নাটু’ গান

অ্যাটলির পরিচালনায় ‘জওয়ান’ সিনেমাটির শুটিং শুরু হয় ২০২১ সালে। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে সিনেমাটির দৃশ্যায়ন হয়েছে। এ বছরের ২ জুন সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

‘জওয়ান’ দিয়ে শাহরুখের বিপরীতে প্রথমবার অভিনয় করেছেন দক্ষিণ ভারতীয় সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। এ ছাড়া দক্ষিণের খ্যাতিমান অভিনেতা বিজয় সেতুপতি এখানে ভিলেন হিসেবে অভিনয় করবেন। তামিল সুপারস্টার থালাপতি বিজয়কেও দেখা যাবে বিশেষ একটি চরিত্রে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা