× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্কারে ‘এভরিথিং এভরিহোয়্যারের’ ঘরে সাত পুরস্কার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ মার্চ ২০২৩ ১২:৫৬ পিএম

অস্কার পুরস্কার মঞ্চে এভরিথিং এভরিহোয়্যারের অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীরা। ছবি: সংগৃহীত

অস্কার পুরস্কার মঞ্চে এভরিথিং এভরিহোয়্যারের অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীরা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের ৯৫তম আসরে সাতটি পুরস্কার জিতে নিয়েছে ‘এভরিথিং এভরিহোয়্যার’ সিনেমাটি। একটু ভিন্ন ধারার গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। উঠে এসেছে এক চীনা-আমেরিকান পরিবারের গল্প। 

সিনেমাটি দিয়ে অস্কার জিতেছেন ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনার্ট দুই নির্মাতা। তারা হয়েছে সেরা পরিচালক। আর প্রথম এশীয় নারী হিসেবে সেরা অভিনেত্রীর পুরস্কার ঘরে তুলেছেন মিশেল ইয়োহ। 

কেবল সেরা চলচ্চিত্র নয়, লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার রবিবার (১২ মার্চ) সন্ধ্যায় (বাংলাদেশ সময় সোমবার সকাল) এভরিথিং এভরিহোয়্যারের জয়জয়কার দেখেছে।

১১টি বিভাগে মনোনয়ন পেয়েছিল ড্যানিয়েলদের এই সিনেমা। আর এর মাধ্যমে ঝুলিতে ওঠে সেরা চলচ্চিত্র, সেরা অভিনেত্রী, সেরা পরিচালক, সেরা সহ-অভিনেতা, সেরা সহ-অভিনেত্রী ও সেরা মৌলিক চিত্রনাট্য সম্পাদনার পুরস্কার। 

সেরা অভিনেতা হয়েছে ব্রেনডান ফ্রেজার (দ্য হোয়েল), সেরা রূপান্তরিত চিত্রনাট্য উইমেন টকিং, সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম গিয়েলমো ডাল টোরস পিনোকিও, সেরা প্রামাণ্যচিত্র নাভালনি, সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট (জার্মানি), সেরা মৌলিক গান নাটু নাটু (আরআরআর)। 

এ ছাড়া সেরা মৌলিক সুর অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, সেরা সিনেমাটোগ্রাফি অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম অ্যান আইরিশ গুডবাই, সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম দ্য বয়, দ্য মোল, দ্য ফক্স অ্যান্ড দ্য হর্স; সেরা তথ্যচিত্র (স্বল্প দৈর্ঘ্য) দ্য এলিফ্যান্ট হুইসপারারস, সেরা ভিজ্যুয়াল ইফেক্ট অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ সেরা সম্পাদনা এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ানস, সেরা কস্টিউম ডিজাইন ব্ল্যাক প্যানথার: ওয়াকান্ডা ফরএভার, সেরা শব্দধারণ টপ গান: ম্যাভেরিক, সেরা প্রোডাকশন ডিজাইন অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট এবং সেরা মেকআপ ও হেয়ারস্টাইল দ্য হোয়েল। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা