× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুরুতর অসুস্থ শ্যাম বেনেগাল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ মার্চ ২০২৩ ১৪:২২ পিএম

গুরুতর অসুস্থ শ্যাম বেনেগাল

গুরুতর অসুস্থ জাতীয় পুরস্কার জয়ী এবং মুক্তি প্রতীক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক সিনেমা ‘মুজিব’ খ্যাত পরিচালক শ্যাম বেনেগাল। সূত্রের খবর, দুটো কিডনিই অকেজো হয়ে পড়েছে বর্ষীয়ান এই পরিচালকের। অসুস্থতার কারণে এখন শয্যাশয়ী ৮৮ বছর বয়সী এই পরিচালক।

শ্যাম বেনেগালের ঘনিষ্ট একজন সংবাদমাধ্যমকে জানান, গত কয়েক মাস ধরেই পরিচালকের শরীর একদম ভালো যাচ্ছে না। শরীর একদম ভেঙে পড়ায় ডায়ালাইসিসের জন্য হাসপাতালেও যেতে পারছেন না পরিচালক, তাইতো বাড়িতেই চলছে ‘মণ্ডি’ পরিচালকের চিকিৎসা।

জানা গেছে,  বার্ধক্যজনিত নানান সমস্যা তো ছিলই তবে কিডনি অকেজো হয়ে পড়ায় গত কয়েকদিনে শ্যাম বেনেগালের পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেন। বাড়ির ভিতরেই তার অফিস, সেখানেও গত কয়েক দিন যেতে পারছেন না পরিচালক।

তবে বয়স বাড়লেও ফিল্ম মেকিং নিয়ে শ্যাম বেনেগালের ভালোবাসায় ছেদ পড়েনি একবিন্দু। অসুস্থতার মধ্যেও নিজের চলতি প্রোজেক্ট ‘মুজিব: দ্য মেকিং অফ আ নেশন’ নিয়ে ভাবনাচিন্তা চালিয়ে যাচ্ছেন পরিচালক।

এই মূহূর্তে ‘ফেডেরেশন অফ ফিল্মস সোসাইটিজ অফ ইন্ডিয়া’র সভাপতি শ্যাম বেনেগাল। পাঁচ দশক দীর্ঘ তার ফিল্ম ক্যারিয়ার। ১৯৭৪ সালে ‘অঙ্কুর’ ছবির সঙ্গে ফিল্মমেকিং এ হাতেখড়ি তাঁর। ‘জুনুন’, ‘মন্থন’, ‘আরোহণ’-এর মতো জাতীয় পুরস্কার জয়ী ছবির পরিচালক তিনি।

ভারত সরকারের তরফ থেকে পদ্মশ্রী (১৯৭৬), ‘পদ্মভূষণ’ (১৯৯১) সম্মানে ভূষিত হয়েছেন শ্যাম বেনেগাল। ২০০৫ সালে চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান ‘দাদাসাহেব ফালকে’তে ভূষিত হন তিনি। সুভাষ চন্দ্র বসুর বায়োপিক ‘বোস: দ্য ফরগটন হিরো’ পরিচালনা করেছেন শ্যাম বেনেগাল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা