× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মারা গেছেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের মা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ মার্চ ২০২৩ ১৪:০৮ পিএম

আপডেট : ১২ মার্চ ২০২৩ ১৪:২৮ পিএম

মারা গেছেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের মা

মারা গেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিতের মা। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯১। তবে তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। রোববার (১২ মার্চ) সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেত্রীর মা স্নেহলতা দীক্ষিত। জানা গিয়েছে, আজ দুপুর ৩টার দিকে ওরলি শ্মশানঘাটে স্নেহলতা দীক্ষিতের শেষকৃত্য সম্পন্ন হবে। 

মাধুরী দীক্ষিত এবং তার স্বামী শ্রীরাম নেনে একটি যৌথ বিবৃতিতে জানিয়েছেন, ‘আমাদের প্রিয় আই, স্নেহলতা দীক্ষিত, আজ সকালে তার প্রিয়জনদের ঘিরে শান্তিতে চলে গিয়েছেন’।

চার ভাইবোন মাধুরীরা। চার ভাইবোনের মধ্যে সবথেকে ছোট মাধুরী। অভিনেত্রীর দুই দিদি এবং এক দাদা আছে। এক সাক্ষাৎকারে মাধুরী জানিয়েছিলেন, ‘সিনেমায় কাজ করার পরও ঘর এলোমেলো করার জন্য মায়ের কাছে প্রচুর বকা খেয়েছি। এভাবেই বড় হয়েছি। এখনও বকা খাই, তবুও একই রয়ে গিয়েছি।’

গত বছর মায়ের ৯০ বছরের জন্মদিনে মাধুরী দীক্ষিত সোশ্যাল মিডিয়ায় একটি আবেগপূর্ণ পোস্ট করেছিলেন। লিখেছিলেন, ‘শুভ জন্মদিন আই। সবাই বলে একজন মায়ের সেরা বন্ধু তার মেয়ে। এর থেকে সঠিক আর কিছু হতে পারে না। তুমি আমার জন্য যা করেছ, যেসব পাঠ দিয়েছ, তোমার কাছ থেকে আমার জন্য সবচেয়ে বড় উপহার। আমি শুধুমাত্র তোমার সুস্বাস্থ্য এবং সুখ কামনা করি’।

২০১৩ সালে মাধুরীর সঙ্গে 'গুলাব গ্যাং'-এর জন্য একটি গান রেকর্ড করতে মেয়ে মাধুরীর সঙ্গে যোগ দিয়েছিলেন স্নেহলতা দীক্ষিতও। সেই ঘটনার কথা স্মরণ করে অনুভব সিনহা আইএএনএসকে বলেছিলেন, ‘সিনেমায় একটি গান গাওয়ার জন্য যখন আমরা মাধুরীর সঙ্গে যোগাযোগ করি, অভিনেত্রী খুশি হয়ে তা করতে রাজি হয়ে যান। রেকর্ডিংয়ে অভিনেত্রী তার মাকে সঙ্গে নিয়ে এসেছিলেন। এরপরই জানতে পারি অভিনেত্রীর মা-ও খুব ভালো গান গায়। তার মাকে জিজ্ঞেস করলাম, গান গাইবেন কি না। অবশেষে মাধুরী এবং তার মা দুজনই ছবির জন্য একটি গান গেয়েছিলেন ‘

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা